সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে দু’জন মেয়রের ইন্তিকাল হয়েছে। চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। দুই মেয়রের মৃত্যুই জনমনে বেশ নাড়া দিয়ে গেছে। দু’জনই ছিলেন দুনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত। অর্থ-বিত্ত, নাম-যশ ক্ষমতা-প্রতিপত্তি, যা কিছু আজকালের মানুষের আরাধ্য তার অনেক কিছুই তাদের ছিল। এবিএম মহিউদ্দিন প্রৌঢ়ত্বে পদার্পণ করলেও আনিসুল হক অভিহিত হতেন তরুণ ও স্মার্ট মেয়র হিসেবে। সম্ভবত একারণে তার মৃত্যু আরেকটু বেশি নাড়া দিয়েছে। তাদের মৃত্যুর পর যথারীতি অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান। মিডিয়ায় এসেছে প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিচারণ। এসব আয়োজনে বিষাদ আছে, স্মৃতিকাতরতা আছে এবং সর্বোপরি আনুষ্ঠানিকতা আছে। কিন্তু একজন ঈমানদারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটির তা নেই। মেয়র মহিউদ্দিন কিংবা মেয়র আনিসুল হক তাদের মৃত্যু এক অমোঘ বাস্তবতারই দৃষ্টান্ত। দু’জনই ছিলেন পারিবারিক ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত, কিন্তু সময় যখন ফুরিয়েছে কিংবা বলুন সময় যখন এসেছে দু’জনকেই চলে যেতে হয়েছে। তাদের পদ-পদবী, সহায়-সম্পদ, আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরক্ত, সেবক-সমর্থক সব রয়েছে আপন জায়গায়, কিন্তু তাদেরকে চলে যেতে হয়েছে মাটির নীচে। এটিই এই পৃথিবীর অনিবার্য সত্য, যা বিস্মৃত হওয়া যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। প্রয়াত দুই মেয়র এই সত্যেরই নাড়া দিয়ে যাওয়া দুই দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত থেকে নিজের জন্য কিছু শিক্ষা ও সচেতনতা অর্জন করা কাম্য এবং এটিই বুদ্ধিমানের পরিচয়। কুরআন মাজীদের এক শিক্ষা হচ্ছে, اعتبار অর্থাৎ দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া। কুরআন মানুষকে যে চিন্তা-নৈতিক উচ্চতায় উন্নীত করতে এসেছে তার এক স্পষ্ট দৃষ্টান্ত হচ্ছে ‘ই‘তিবার’। এটি সৌভাগ্যের সোপান এবং সৌভাগ্যবানের আলামত। বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন- الشّقِيّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ وَالسّعِيدُ مَنْ وُعِظَ بِغَيْرِه. অর্থাৎ মন্দভাগ্য সে, যে মাতৃগর্ভেই মন্দভাগ্য (ফলে সে অন্যের অবস্থা থেকে শিক্ষা নেয় না) আর সৌভাগ্যবান সে (যে মাতৃগর্ভেই সৌভাগ্যবান এবং) যে অন্যের দ্বারা শিক্ষা গ্রহণ করে। -সহীহ মুসলিম, হাদীস ২৬৪৫ তাহলে অন্যের অবস্থা ও পরিণাম থেকে নিজের জন্য শিক্ষা নেওয়া বা না নেওয়া হচ্ছে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের লক্ষণ। এর দ্বারা প্রত্যেকে নিজের অবস্থা বিচার করতে পারে। অন্যের অবস্থা লক্ষ্য করে নিজের দিকে তাকাবার প্রেরণা যদি জাগে তাহলে তা সৌভাগ্যের লক্ষণ। এই প্রেরণা ও উপলব্ধিকে কাজে লাগিয়ে মানুষ এগিয়ে যেতে পারে উন্নতি ও আত্মোৎকর্ষের পথে। কাজেই সৌভাগ্যের উপায় মনে করে এর সঠিক ব্যবহার কাম্য। পক্ষান্তরে অন্যের অবস্থা দেখেও যদি নিজের দিকে তাকাবার ফুরসত না ঘটে তাহলে এটা দুর্ভাগ্যের লক্ষণ। এই বিস্মৃতি ও অবহেলা পরিণামে দুর্ভাগ্যগ্রস্ত করতে পারে। কাজেই সাবধান হওয়া উচিত এবং দুর্ভাগ্যের পথ ছেড়ে সৌভাগ্যের পথে আসা উচিত। এই যে চেতনা, নিজেকে ও নিজের জীবনকে উন্নতি ও সৌভাগ্যের পথে এগিয়ে নেওয়ার প্রেরণা; এটাই তো সত্যিকারের জ্ঞান। নিজেকে জানার চেয়ে এবং আপন কর্মের পরিণাম সম্পর্কে সচেতন হওয়ার চেয়ে বড় উপকারী জ্ঞান আর কী হতে পারে? এই বাস্তব জ্ঞানেরই এক উপায় হচ্ছে ‘ই‘তিবার’- শিক্ষণীয় বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা। বিখ্যাত মনীষী হাতিমে আসাম রাহ. বলেছেন- من العبرة يزيد العلم ومن الذكر يزيد الحب ومن التفكر يزيد الخوف শিক্ষাগ্রহণ জ্ঞান বৃদ্ধি করে, স্মরণ বৃদ্ধি করে ভালবাসা আর চিন্তা-ভাবনা বৃদ্ধি করে ভয়। জীবনকে সঠিক গন্তব্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেমন প্রয়োজন সঠিক জ্ঞানের তেমনি প্রয়োজন ভয় ও ভালবাসার। ‘ইলম’ যেমন ঈমানের এক শাখা তেমনি আল্লাহ ভয় ও ভালবাসাও ঈমানের শাখা। আল্লাহর প্রতি ভালবাসাই তাঁর আনুগত্যকে সহজ করে দেয় আর আল্লাহর ভয় সহায়তা করে তাঁর নাফরমানী থেকে বেঁচে থাকতে। আর সঠিক জ্ঞান নির্দেশ করে সত্য-ন্যায়ের পথ। এই জ্ঞান ও উপলব্ধি এবং এই ভয় ও ভালবাসা, এককথায় মানুষের অভ্যন্তরীণ এই প্রেরণাসমূহ কীভাবে জাগ্রত হয়? এই প্রেরণাসমূহ জাগ্রত হয় চিন্তা-ভাবনা, স্মরণ ও শিক্ষাগ্রহণ দ্বারা। নিজের সম্পর্কে ভাবুন, আল্লাহর নিআমতসমূহ স্মরণ করুন আর চারপাশের সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করুন, আপনার ভেতরের ঐ সুপ্ত শক্তি জাগ্রত হবে, যা আল্লাহর হুকুমে আপনাকে পরিচালিত করবে সঠিক পথে। কিন্তু আমাদের চারপাশে আলোচনার যে ধারা, জীবন ও জগতের ঘটনারাজিকে মূল্যায়নের যে দৃষ্টিভঙ্গি, তা কি আমাদেরকে আমাদের নিজেদের সম্পর্কে সতর্ক-সচেতন করছে, না আরো বেশি করে বিস্মৃতি ও উদাসীনতার দিলে ঠেলে দিচ্ছে? মৃত্যুর মতো একটি ব্যাপার, যা মানব-মনকে সবচেয়ে বেশি নাড়া দেওয়ার কথা এবং মানবের মনে আখিরাতের ফিকির জাগ্রত করার কথা তা-ই কি আমাদেরকে আরো বেশি আয়োজন ও অনুষ্ঠানমুখী করছে না? করে তুলছে না স্মরণ ও স্মৃতিচারণের শিরোনামে আরো বেশি আলাপচারিতামুখী? যা নিঃশেষ করে দিচ্ছে নিজের দিকে তাকাবার এবং একান্তে নিজের পরিণাম নিয়ে ভাববার প্রেরণাকে? যিনি বলেছেন সত্য বলেছেন- من نظر إلى الدنيا بغير العبرة انطمس من بصر قلبه بقدر تلك الغفلة . যে দুনিয়াকে দেখে শিক্ষাগ্রহণের আলোহীন চোখে সে পৃথিবীকে (যতটুকু) দেখে তার অন্তর্দৃষ্টি ততটুকু নিষ্প্রভ হয়ে যায়।’ তখন অবস্থা এই হয় যে, মানুষ দেখে, কিন্তু এই দেখা তার কর্ম ও বিশ^াসকে সংশোধন করে না; মানুষ শোনে, কিন্তু সেটা তার জীবন ও কর্ম গঠনে কোনো প্রভাব ফেলে না। এ যেন তাদের অবস্থা, যাদের সম্পর্কে কুরআন বলছে- لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا وَ لَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا وَ لَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ. তাদের হৃদয় আছে, কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা দেখে না এবং তাদের কান আছে, কিন্তু তা দ্বারা শোনে না। এরা পশুর ন্যায়; বরং আরো বিভ্রান্ত। এরাই গাফেল। -সূরা আ‘রাফ (৭) : ১৭৯ অন্য আয়াতে- فَاِنَّهَا لَا تَعْمَی الْاَبْصَارُ وَ لٰكِنْ تَعْمَی الْقُلُوْبُ الَّتِیْ فِی الصُّدُوْرِ . বস্তুত চক্ষু তো অন্ধ নয়, অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। -সূরা হজ¦ (২২) : ৪৬ আমাদের পূর্বসূরি সাহাবা-তাবেয়ীন, যাঁরা ছিলেন উন্নত কর্ম ও নির্মল জীবনের আদর্শ নমুনা তাঁদের অবস্থা ছিল সম্পূর্ণ আলাদা। তাঁদের চোখ ও হৃদয় দুই-ই ছিল সজাগ, তাই যা তাঁরা দেখতেন তা হৃদয় দ্বারা উপলব্ধি করতে সক্ষম হতেন। তাঁরা শুধু বাইরের পরিপাটিতায় ব্যস্ত থাকতেন না, কলব ও হৃদয়েরও যত্ন নিতেন। বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি তাঁর অন্তরের পরিচর্যার জন্য কোনো বিরাণ ঘরের সম্মুখে চলে যেতেন এবং বেদনা ভারাক্রান্ত কণ্ঠে বলতেন- أين اهلك কোথায় তোমার অধিবাসী? এরপর নিজেকে সম্বোধন করে বলতেন- كل نفس هالك إلا وجهه অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর সবাই মরণশীল। -তাফসীরে ইবনে কাসীর ৪/৪৩৯ খলীফায়ে রাশেদ হযরত উমর ইবনুল খাত্তাব রা.-এর এই বাণী তো সুপ্রসিদ্ধ- كل يوم يقال : مات فلان وفلان ولا بد من يوم يقال : مات عمر প্রতিদিন ঘোষণা হয়, অমুকের মৃত্যু হয়েছে, অমুকের মৃত্যু হয়েছে। একটি দিন তো অবশ্যই এমন আসবে যেদিন বলা হবে, ওমরের মৃত্যু হয়েছে। এ হচ্ছে অন্যের অবস্থা থেকে নিজের সম্পর্কে সচেতন হওয়ার দৃষ্টান্ত। কাজেই যে চলে গেল শুধু তার স্মৃতিচারণেই বাধা পড়ে থাকা নয়, নিজের কথাও একটু ভাবুন, আপন বিশ^াস ও কর্মের হিসাবও একটু মিলিয়ে দেখুন। যে গেছে সে তো চলেই গেছে, আপনার হাতে যে ক’টি মুহূর্ত এখনো অবশিষ্ট আছে সেগুলোর প্রতি একটু সদয় হোন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসে কবর যিয়ারতের যে তারগীব, তার অন্যতম প্রধান উদ্দেশ্যই তো নিজের সম্পর্কে সচেতন হওয়া- إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا؛ فَإِنّهَا تُذَكِّرُ الْآخِرَةَ আমি তোমাদের কবর-যিয়ারত করতে নিষেধ করেছিলাম। তো এখন যিয়ারত কর। কারণ তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। -মুসনাদে আহমাদ, হাদীস ২৩০০৫ গোরস্তানে মাটির ঢিবিগুলোর নীচে যারা শায়িত, এ কি শুধু তাদেরই নিয়তি, না এ আমাদেরও ললাট-লিখন? কেউ কি পারবে নিয়তির এই লিখন খণ্ডাতে? অবশ্যই সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র তিনিই চিরজীবী।
About Islamic Information, brief history of islam, islam religion facts, interesting questions about islam, islam means peace and sunnah taqririyyah
Showing posts with label advertising definition pdf. Show all posts
Showing posts with label advertising definition pdf. Show all posts
প্রচার : বিজ্ঞাপনে কিসের বিজ্ঞাপন?
প্রতিদিনের মত আজও অল্প সময়ের জন্য খবরের কাগজটি হাতে নিলাম। হঠাৎ চোখ আটকে গেল একটি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের নীচে বামদিকে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি.-এর নাম ও লোগো। ডানদিকে একটি নারী মুখের অবয়বের সাথে লেখা- ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৬’। মাঝামাঝিতে বড় অক্ষরে রয়েছে বিজ্ঞাপনের মূল বক্তব্য- ‘নির্ভীক যে সব নারী লিখেছেন নতুন ইতিহাস।’ এর উপরে কাত হয়ে থাকা যেন চলমান একটি ঝর্ণা কলমের নিব। এই কলমের ছবিটিই এখানে সবচেয়ে বড়- বিজ্ঞাপনের প্রায় অর্ধেকটা জায়গাজুড়ে। বেশ শিল্পসম্মত দৃষ্টিনন্দন একটি বিজ্ঞাপন।
প্রিয় পাঠক! আপনি কি ঝর্ণা কলমের নিব কল্পনা করেছেন? বর্শার ফলা উল্টো করলেই হয়ে গেল কলমের নিব। নিবের মাঝ থেকে মাথা পর্যন্ত একটি রেখা টানলেই ছবিটি তৈরি হয়ে গেল। এবার একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো কেউ যদি এখানে ক্রুশের চিহ্ন স্থাপন করতে চায় তাহলে তাকে কী করতে হবে? জী! লম্বা রেখাটির মাথার দিকে কিছুটা নীচে শুধু একটি আড়াআড়ি রেখা টেনে দিতে হবে। ব্যস কলমের নিবে স্পষ্ট দেখা যাবে ক্রুশের চিহ্ন। কলমের নিবের জন্য আড়াআড়ি রেখাটি প্রয়োজন নেই, তবে ক্রুশ স্থাপনের জন্য তা অতি প্রয়োজন। জী, এই ক্রুশসম্বলিত নিবের ছবিই ঐ বিজ্ঞাপনে রয়েছে!
এবার প্রিয় পাঠক! বিজ্ঞানের মূল বক্তব্যটি আরেকবার স্মরণ করুন। ‘নির্ভীক যে সব নারী লিখেছেন নতুন ইতিহাস।’ প্রশ্ন কি দাঁড়িয়ে যায় না যে, নির্ভীক যেসব নারী ইতিহাস লিখেছেন তারা কি ‘ক্রুশ সম্বলিত কলম’ দ্বারা ইতিহাস লিখেছেন? যদি তা না হয় এবং নিঃসন্দেহে তা নয়, তাহলে কি অন্যায় হবে এই কথা বলা যে, এটি একটি চমৎকার শৈল্পিক মিথ্যা?
কারো মনে হতে পারে, এটা হয়ত তুলির খেয়ালিপনা। ছোট্ট একটি রেখাই তো। তুলির আঁচড়ে যখন দীর্ঘ একটি রেখা তৈরি হয়েছে তখন আড়াআড়ি একটি রেখাও তো হয়েই যেতে পারে, তবে চলুন এই রকম আকস্মিক তুলির আঁচড়ে সঠিক মাপের আড়াআড়ি রেখা তৈরি হয়ে যাওয়ার আরেকটি গল্প শোনাই।
এই সেদিন রাতে বাসে বসে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটি দীর্ঘ ভবনজুড়ে শুধু ক্রুশ আর ক্রুশ। রাতের অন্ধকারে ভবনের ভেতর থেকে আসা আলোতে সারিবদ্ধ ক্রুশের প্রতিকৃতিগুলো জ্বলজ্বল করছে। চমকে উঠলেন? তবে শুনুন, এগুলো আসলে ঐ বিশাল ভবনটির জানালা। জানালার নকশাই করা হয়েছে ক্রুশের আদলে। কাজেই একেকটি জানালা একেকটি ক্রুশ। দিনের আলোতে খুব একটা চোখে পড়ে না। রাতের আঁধার নেমে এলেই সাদা সাদা ক্রুশগুলি মুসলিম পথিককে দৃষ্টিতে ডাকতে থাকে। না, এটি কোনো গীর্জার ভবন নয়। দেশের প্রথম সারির একটি কলেজের ভবন।
বলুন তো ভালো মানুষ! এই ইট সিমেন্টের স্থাপনায় সারি সারি ক্রুশের আদলও কি তুলির খেয়ালিপনা! না ভেতরের এক ধর্মীয় প্রেরণার বহিঃপ্রকাশ! শুধুই বহিঃপ্রকাশ, না পরোক্ষ আহ্বানও?
দেখুন, প্রতারিত হওয়া মুমিনের শান নয়। বাস্তবতা সঠিকভাবে উপলদ্ধি করতে পারাই মুমিনের বৈশিষ্ট্য।
এখন কি তবে প্রশ্ন আসতে পারে না যে, একটি কলেজের গোটা ভবনেই যদি সারি সারি ক্রুশ থাকতে পারে তাহলে কোনো শিক্ষালয়ের মনোগ্রামে বা কোনো ভবনের শুধু নামে কেন ইসলাম শব্দটি বা ইসলামের কোনো প্রতীক থাকতে পারবে না? ওরা তো ‘এই নামের ইসলাম’কেও ‘তুলির খেয়াল’ মনে করে না।
বোঝা যাচ্ছে, থাকা এবং না থাকা কিংবা রাখা এবং না রাখা কোনোটাই খেয়ালি ব্যাপার নয়। পরিকল্পিত ব্যাপার। এবং সুচিন্তিত ধাপসমূহের একেকটি ধাপ।
আজ শুধু এটুকু নিবেদন, আমরা যেন আমাদের দ্বীন-ধর্মের বিষয়ে সচেতন ও সংবেদনশীল হই। অচেতন ও উদাসীন না হই। আমাদের প্রতিপক্ষ মোটেই ঘুমিয়ে নেই।
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
প্রশ্নঃ দাইউস কাকে বলে এবং দাইউস ব্যক্তির পরিণতি কি? ================================== উত্তরঃ দাইউস হলো সে ব্যক্তি যে কিনা তার পরিবার প...
-
মোনাজাত কিভাবে করতে হবে? সহিহ হাদিসের আলোকে জানাবেন।**************************উওর: মোনাজাত করার আদব হচ্ছে - ১. যেকোন সময় মোনাজাত করা য...
-
■■■ আমাদের প্রথম দায়িত্ব হল ইসলাম কে সঠিক ভাবে জানা এবং আমল করা ও দাওয়াত দেওয়া । ■■■ 💚💚💚💚💚 প্রশ্নঃ হাদীস কাকে বলে? উত্তর...
-
বডি হিটার। মানে যা শরীরকে গরম করে। উত্তাপ দেয়। উষ্ণ করে। স্ত্রীর ভূমিকা কী, বডি হিটিং, স্বামীর শরীর গরম করা? সোজাসাপটা উত্তর দিতে গে...
-
মুসলিম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট্ 💖💖💖💖💖 ইসলাম শব্দের অর্থ হচ্ছে নিজের ইচ্ছা কে আল্লাহ্ তায়ালার আনুগত্যের উ...
-
শরিয়তের দৃষ্টিতে নারী ও পুরুষের নামাজের পার্থক্য ও লা-মাযহাবি ফিতনা। 👉নারী পুরুষের শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা ইত্যাদী নানা বিষয়ে য...
-
ইসলাম কে জানুন এবং ভন্ডদের থেকে দূরে থাকুন । আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণ জানতে হবে, এবং আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা ...
-
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর শোকপালনে বিধান কি? স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দতকালীন সময় (অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অ...
-
ইজতিহাদ, মুজতাহিদ, মাযহাব, তাকলীদ ও মুকাল্লিদ পরিচিতি। উপস্থাপনা : সাহাবায়ে কিরামের পবিত্র যামানার পর থেকে ইসলাম ও মুসলিম জাতিকে পৃথিবীর ...
-
অনেক মুসলিম যে গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু গুনাহের পরিচয় পাওয়া, গুনাহ কে চিনতে পারা, সর্ব সাধারণ সকল মুসলিমদের যে বিষয় গুলি জানা থাকা ফরজ...
একটু চিন্তা করুন ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল মুসলিম ভাই বোন ক...
Search This Blog
-
প্রশ্নঃ দাইউস কাকে বলে এবং দাইউস ব্যক্তির পরিণতি কি? ================================== উত্তরঃ দাইউস হলো সে ব্যক্তি যে কিনা তার পরিবার প...
-
ইসলাম কে জানুন এবং ভন্ডদের থেকে দূরে থাকুন । আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণ জানতে হবে, এবং আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা ...
-
এখন হজ্বের মওসুম। মিম্বরে মিম্বরে হজ্বের আলোচনা। চারদিকে সাজ সাজ রব। কারো মুখে তালবিয়া , কারো মনে আগামীর স্বপ্ন , আর কারো হৃদয়জুড়ে মক...