নফল হজ্ব কখন করব, কীভাবে করব




শাবান থেকে যিলহজ পর্যন্ত ইবাদতের এক ধারাবাহিক ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা। এ সময়ের প্রতিটি মাসই বিশেষ বিশেষ ইবাদত ও আহকামের জন্য নির্ধারিত। রমযানুল মুবারকে আল্লাহ তাআলা রোযা ফরয করেছেন। তারাবীহর নামাযকে সুন্নত হিসেবে দিয়েছেন। এই রমযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হজ্বের মাস শুরু হয়ে গেছে। হজ্বের মাসগুলোর সমাপ্তি হয় যিলহজ্ব মাসে। আল্লাহ তাআলা যাদেরকে হজ্ব করার তাওফীক দেন তারা হজ্ব করেন। আর যাদের হজ্ব করার তাওফীক হয়নি তাদের জন্যও দশই যিলহজ্বে রয়েছে অন্য ইবাদত। শেষ পর্যন্ত কুরবানীর মধ্য দিয়ে তাদের আমল সমাপ্ত হয়। এ পুরো সময়টিই আসলে ইবাদতের সময়।

বাইতুল্লাহ যেন চুম্বক

এখন যে সময়টা পার হচ্ছে এটি ‘হজ্বের মাসসমূহ’-এর অন্তর্ভুক্ত। আল্লাহর নেক বান্দারা দুনিয়ার নানান প্রান্ত থেকে বাইতুল্লাহ শরীফ অভিমুখে ছুটছেন। মনে হচ্ছে, দুনিয়ার একদম মধ্যখানে অবস্থিত বাইতুল্লাহ শরীফের মাঝে কোনো চুম্বক লাগানো আছে। এই চুম্বক চারদিক থেকে মানুষকে টেনে আনছে। হযরত ইবরাহীম আ. বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। তিনি দুআ করেছেন-

فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

তরজমা : সুতরাং মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিন এবং ফলাদি দ্বারা তাদের রিযিকের ব্যবস্থা করে দিন যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। (সূরা ইবরাহীম : ৩৭)

অর্থাৎ হে আল্লাহ! মানুষের

অন্তরগুলোকে এমন বানিয়ে দিন যে, তারা যেন ছুটে ছুটে বাইতুল্লাহর কাছে চলে আসে।’ এ দুআ এমনভাবেই কবুল হয়েছে যে, ধারাবাহিকভাবে সব যুগে আগ্রহ, মহববত ও শ্রদ্ধা নিয়ে মানুষের কাফেলা বাইতুল্লাহর অভিমুখে ছুটে আসছে। বিশেষত হজ্বের মওসুমে এ দৃশ্যটি এমনভাবে চোখে পড়ে যে, একটি চুম্বক যেন চারদিক থেকে তাওহীদ অবলম্বনকারীদের টেনে টেনে আনছে নিজের দিকে।

হজ্বের ফযীলত ও ফায়েদা

কুরআনে করীমে বর্ণিত হয়েছে, যখন মানুষ হজ্বের উদ্দেশে বের হয় তখন সে হজ্বের কল্যাণ ও উপকারিতাগুলো নিজের চোখে প্রত্যক্ষ করে। হজ্বে গমনকারী প্রত্যেকেই এ বিষয়টি স্বীকার করবেন যে, হজ্ব চলাকালে দুনিয়া ও আখেরাতের অসংখ্য কল্যাণ তারা দেখতে পান। মোটকথা হজ্বের কল্যাণ ও উপকারিতা অগণিত অসংখ্য।

ইবাদতের সীমা নির্ধারিত

কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এমন একটি দ্বীন দান করেছেন, যে দ্বীন প্রতিটি বিষয়েই ভারসাম্যের বিধান রেখেছে। অতিশয়তা, বাড়াবাড়ি এবং সীমা পার হয়ে যাওয়া আমাদের ধর্মে বাঞ্ছনীয় নয়। এ কারণেই আল্লাহ তাআলা বহু ইবাদতের ফযীলত বর্ণনার পাশাপাশি ইবাদতগুলোর সীমাও বর্ণনা করে দিয়েছেন। যেমন : নামায। কত ফযীলতপূর্ণ ইবাদত! দ্বীনের বড় রুকন, ইসলামের অন্যতম প্রধান ভিত। কিন্তু বিশেষ এমন কিছু সময় রয়েছে, যে সময়গুলো সম্পর্কে বলা হয়েছে, তখন নামায পড়া মাকরূহ। এ কারণেই সূর্য হেলার আগ মুহূর্তে নামায পড়া নিষেধ। সূর্য উঠার সময় নামায পড়া নিষেধ। সূর্য ডুবে যাওয়ার সময় নামায পড়া নিষেধ।

এমন নফল শরীয়ত সমর্থিত নয়

নফল নামাযের ফযীলত অনেক। এ নামাযের বহু সওয়াব ও উত্তম প্রতিদান রয়েছে। কিন্তু যে মুহূর্তে মানুষের ওপর অন্য কোনো দায়িত্ব অর্পিত থাকে তখন তার জন্য নফল নামায পড়া নিষিদ্ধ। উদাহরণস্বরূপ, বাড়িতে বাবা অথবা মা, বিবি অথবা বাচ্চা অসুস্থ। কষ্ট ও যন্ত্রণায় ভুগছে। ব্যথায় চিৎকার করছে। তার চিকিৎসার জন্য আপনার এখন তার দিকে মনোযোগ দেওয়া খুব দরকার। সে সময় সেদিকে না তাকিয়ে আপনি যদি নফল পড়তে থাকেন, তাহলে সেটি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। কারণ ওই সময়ের দাবি হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির শুশ্রূষা তরা ও তার প্রতি মনোযোগ দেওয়া। তখন অসুস্থ ব্যক্তিকে নিয়ে ব্যস্ত হলেই বেশি সওয়াব

পাওয়া যাবে।

ডিউটির সময় নফল নামায

কোনো প্রতিষ্ঠানের কর্মচারী একজন। ডিউটি করার জন্য নিজের আট ঘণ্টা সময় তিনি বিক্রি করে দিয়েছেন। তার কর্তব্য হচ্ছে ওই আট ঘণ্টা সময় দায়িত্ব পালনে ব্যয় করা। এক্ষেত্রে যদি তিনি তার ডিউটি ছেড়ে নফল নামায পড়তে শুরু করেন তাহলে সেটা তার জন্য জায়েয হবে না; বরং দায়িত্বে অবহেলার গুনাহ হবে। নফল নামায অত্যন্ত ফযীলতের আমল হওয়া সত্ত্বেও এমনটি হবে।

ঋণ পরিশোধ নফল হজ্বের চেয়ে গুরুত্বপূর্ণ

একই ব্যাপার হজ্বের ক্ষেত্রেও। হজ্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। হজ্বের ফযীলত অনেক। তার সওয়াব ও প্রতিদানও অনেক। আল্লাহ তাআলা হজ্ব ফরয করেছেন জীবনে একবার। যদি কোনো ব্যক্তি একবার হজ্ব পালন করে এই ফরয আদায় করে থাকেন তাহলে পরবর্তীতে নফল হজ্ব আদায়ের সময় দেখতে হবে যে, নফল হজ্ব আদায়ের জন্য কোনো ফরয বা ফরয পর্যায়ের কর্তব্য বিসর্জন দিয়ে যেতে হচ্ছে কি না। যেমন-নফল হজ্ব করতে চাচ্ছেন এমন কেউ ঋণগ্রস্ত আছেন। এদিকে ঋণ পরিশোধের মেয়াদ পেরিয়ে গেছে কিংবা ঋণদাতা ঋণ তলব করছে। তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে ঋণ আদায় করা। তা না করে তিনি নফল হজ্বে চলে যাওয়ায় ঋণদাতার যে কষ্ট ও ভোগান্তি হবে তাতে সওয়াবের পরিবর্তে অন্য দিক থেকে গুনাহর পাল্লা ভারি হয়ে যাবে।

একইভাবে ঋণের মতো অন্যান্য বহু পাওনাদির বিষয়েও মনোযোগ দিতে হবে। অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক ও বিত্তবানকে দেখা যায়, প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন-বোনাস বকেয়া রেখে এবং তাদের কষ্টের মধ্যে ফেলে রেখে তারা নফল হজ্ব কিংবা উমরায় চলে যান। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

ভারসাম্যময়তার ধর্ম

আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ভারসাম্যময় ধর্ম দান করেছেন, যে ধর্মে সব ইবাদতই আছে নিজ নিজ জায়গায়। জায়গামতো বা যথাস্থানে রাখলে সেসবের মাধ্যমে সওয়াব হাসিল হবে। ফযীলত অর্জিত হবে। আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু সে বিষয়গুলোকে আপন জায়গা থেকে সরিয়ে নিলে কিংবা সীমা অতিক্রম করলে সওয়াবের পরিবর্তে সেগুলোই উল্টো গুনাহর কারণে পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।

মিথ্যা বলে হজ্ব করা

হজ্বের বিষয়টিও এ রকম। ধরুন, আপনি ফরয হজ্ব পালন করেছেন। এখন নফল হজ্ব করতে চান। নফল হজ্ব তো নফলই, ফরয-ওয়াজিব নয়। অপরদিকে মিথ্যা বলা হারাম। মিথ্যা বলে নফল হজ্ব আদায় করা জায়েয নেই। অথচ দেখা যায়, কেউ কেউ নফল হজ্ব আদায়ের আগ্রহে ভিসার জন্য এমন ভাষায় দরখাস্ত জমা দেন, যার সঙ্গে বাস্তবতার মিল থাকে না; বরং অনেক অবাস্তব কথা বলে দেন। এই মিথ্যা বলে নফল হজ্ব করলে এতে বরং গুনাহ ও আযাবের আশঙ্কা বিদ্যমান। সুতরাং অবধারিত গুনাহর কাজ করে কেউ হজ্ব করতে গেলে তার কী সওয়াব হবে! আমাদের সমাজে এসব ক্ষেত্রে সীমাহীন বাড়াবাড়ি-ছাড়াছাড়ির আচরণ চালু আছে। লোকেরা শুনেছে, হজ্ব করা সওয়াবের কাজ। হজ্ব বহু ফযীলতপূর্ণ ইবাদত। হজ্বের আগ্রহও তাদের অন্তরে বিদ্যমান। কিন্তু কোন অবস্থায় নফল হজ্ব পালন করা উচিত, কোন অবস্থায় উচিত নয়-এ বিষয়ের চিন্তাভাবনা একদম নেই।

নফল হজ্ব এভাবে করা ঠিক নয়

ভেবে দেখার মতো অপর একটি বিষয় হচ্ছে, যখন আমরা অন্য কোনো দেশে যাই, তখন এ চুক্তিতে আমরা আবদ্ধ হই যে, সে দেশে থাকা অবস্থায় আমরা সেখানকার আইন মেনে চলব। যতক্ষণ পর্যন্ত সে দেশের আইন আমাদেরকে কোনো নাজায়েয কাজ করতে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত সে আইন মেনে চলা শরীয়তের দৃষ্টিতেও আবশ্যকীয়। কিন্তু আমি দেখতে পাই, ‘আমি পাঁচ বছরের মধ্যে হজ্বে যাইনি’-এমন মিথ্যা বক্তব্য লিখেও কেউ কেউ হজ্বে যাওয়ার অনুমতি সংগ্রহ করে থাকেন। অনেকে লুকোছাপা করে, আইনের চোখ ফাঁকি দিয়েও নফল হজ্ব করার চেষ্টা করেন। আমি মনে করি, শরীয়তের দৃষ্টিতে এটি কোনো সহীহ তরীকা নয়। মিথ্যা বলে, আইন অমান্য করে অথবা চুক্তি লঙ্ঘন করে নফল হজ্ব পালন করা সঙ্গত নয়। আল্লাহ তাআলা জীবনে একবার হজ্ব পালন করা ফরয করেছেন। সেটি আপনি পালন করেছেন। এরপর পাঁচ বছর, দশ বছর পর যখন আবারও আল্লাহ তাআলা তাওফীক দেবেন হজ্ব করবেন, কিন্তু প্রতি বছর হজ্ব করার অপরিহার্যতা নিজের ওপর আরোপ করা-চাই মিথ্যা বলে হোক, চাই চুক্তি ভেঙ্গেই হোক-এটা কোনোভাবেই সঙ্গত নয়।

মেয়েটি কে?

হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহ. একবার হজ্বে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে একটি কাফেলাও ছিল। পথে সফরসঙ্গীদের কারো একটি মুরগি মরে যায়। মুরগিটিকে পথের পাশে আবর্জনার ভাগাড়ে ফেলে দেওয়া হয়। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহ. কাফেলা থেকে সামান্য পেছনে পেছনে আসছিলেন। তিনি দেখতে পেলেন, কাফেলার লোকেরা মুরগিটি ফেলে কিছুটা সামনে চলে যাওয়ার পর কাছের বসতি থেকে একটি মেয়ে বের হয়ে এল। সে দ্রুত মরা মুরগিটি নিয়ে কাপড়ের নিচে লুকিয়ে ফেলল। তারপর দ্রুতই আবার তার বাড়িতে ফিরে গেল। এ দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে মুবারক রাহ. পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এত আগ্রহের সঙ্গে একটি মরা মুরগি উঠিয়ে নিয়ে গেছে, মেয়েটি কে? শেষ পর্যন্ত তিনি সেই মেয়েটির বাড়ির সামনে গেলেন। জিজ্ঞেস করলেন, সে কে? ভাগাড় থেকে এভাবে একটা মরা মুরগি সে কেন তুলে আনল।

হজ্ব না করে ফিরে আসা

মেয়েটি প্রথমে তাঁর প্রশ্নের উত্তর দিচ্ছিল না। যখন হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহ. তাঁর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চাপাচাপি করতে লাগলেন তখন মেয়েটি বলল, আমার আববাজানের ইন্তেকাল হয়ে গেছে। তিনি আমাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমার আম্মা বিধবা, আমি একা এবং একটি মেয়ে। ঘরে খাওয়ার মতো কিছু নেই। বেশ কয়েকদিন ধরেই আমরা এমন পরিস্থিতির মধ্যে আছি যে, এ অবস্থায় শরীয়তে মরা প্রাণী খাওয়ার অনুমতি আছে। এজন্য গত কিছুদিন যাবত কেউ এই ভাগাড়ে কোনো মৃত প্রাণী ফেলে গেলে আমরা সেটা তুলে এনে খাই এবং এভাবেই দিন পার করি। মেয়েটির এ ঘটনা শুনে তিনি ভীষণ মর্মাহত হলেন। কষ্ট পেলেন। তিনি তখন ভাবলেন, আল্লাহর এই বান্দারা মরা প্রাণী খেয়ে দিন পার করছে আর আমি যাচ্ছি নফল হজ্বে! তখন তিনি তার সহকারীকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কত আছে? সে বলল, দুই হাজার দিনার আছে। তিনি বললেন, বাড়ি ফিরে যেতে যত লাগে-প্রায় বিশ দিনার-নিজের কাছে রেখে দাও। বাকি দিনার এই মেয়েটিকে দিয়ে দাও। এতে এই মেয়ে ও তার পরিবারের যে উপকার হবে, আল্লাহ তাআলার রহমতের প্রতি আমার আশা, তাতে তিনি হজ্বের চেয়ে বেশি সওয়াব আমাদেরকে দান করবেন। এ কথা বলে হজ্বের সফর ক্ষান্ত দিয়ে তিনি আবার বাড়ির দিকে ফিরে গেলেন।

সীমার মধ্যে থেকে ইবাদত করুন

আল্লাহ তাআলা যে দ্বীন আমাদেরকে দান করেছেন এই দ্বীন প্রতিটি বস্ত্তকে রাখে যথাস্থানে। হজ্বের ইবাদতের ফযীলত রয়েছে স্বস্থানে। যথাস্থানে আছে তার মাহাত্ম ও মর্যাদা এবং ফযীলত ও উপকারিতা। কিন্তু এর সবকিছুই সীমার বৃত্তের ভেতর। সীমার বাইরে গিয়ে কোনো কাজই আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সীমার মধ্যে থেকে ইবাদতে নিমগ্ন থাকাই হচ্ছে শরীয়তের কাম্য। এতে ইনশাআল্লাহ বহু সওয়াব ও উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন। আমীন।

কুরআনের হেদায়েত সবার জন্য

কুরআনের হেদায়েত সবার জন্য

الحمد لله وسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد...

সংক্ষেপে তিনটি কথা আরয করছি।

প্রথম কথা, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কেবল রমযান কেন্দ্রিক হওয়া উচিত নয়। মসজিদের সাথে আমাদের সম্পর্ক হবে দায়েমী। দুনিয়াতে জান্নাতের নমুনা মসজিদ।

দ্বিতীয় কথা, কুরআন মাজীদের সাথে আমাদের সম্পর্ক যেন হয় দায়েমী। একবার একজনকে দেখেছি, তাঁর ভক্তদেরকে বলছেন, তিলাওয়াত করতে না পারলে কুল হুওয়াল্লাহ দুই শ বার পড়েন। এ কথাটা শুনে আমার বড় কষ্ট লেগেছে। সূরা ইখলাস দু শ বার কেন চার শ বার পড়। এক হাজার বার পড়। কিন্তু এটা পুরো কুরআন শেখার বিকল্প কীভাবে হয়? না পড়তে পারলে শিখেন- এ কথা বলতে হবে। মুসলমানকে কুরআন শিখতে হবে। পড়তে পারতে হবে।

আমরা রমযানে তারাবীতে কুরআন শুনলাম। কুরআন শুধু শোনা- এটা কোনো মুমিনের শান হতে পারে না। মুমিনকে কুরআন শোনানোর যোগ্যতা অর্জন করতে হবে। এক সূরা, দুই সূরা, এক পারা, দুই পারা এভাবে পরিমাণ বাড়াতে হবে। পুরা কুরআন যেন তিলাওয়াত করতে পারে, দেখে দেখে পুরা কুরআন পড়তে পারে এমন যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য আমরা এই রমযান থেকেই মেহনত শুরু করি। প্রয়োজনে আলিফ বা তা ছা থেকে শুরু করি।

কুরআন শেখা ফরয। সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখা সবার উপর ফরয। শেখার জন্যে এখন আপনাদের কোনো ওযর নেই যে, আমরা কুরআন শেখার জন্যে কোনো রাস্তা পাইনি। দশ বছর আগের বৌনাকান্দি আর এখনকার বৌনাকান্দিতে কত পার্থক্য! দশ বছর আগের হযরতপুর আর এখনকার হযরতপুরে কত পার্থক্য! পুরা কুরআন সূরা ফাতেহা থেকে নাস পর্যন্ত দেখে দেখে সহীহ-শুদ্ধভাবে পড়তে পারার যোগ্যতা যুবকদের সবাইকে অর্জন করতে হবে। অর্জন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর বুড়োরা ছোট ছোট সূরা দিয়ে শুরু করবেন। আর বড় বড় সূরা অংশ বিশেষ করে শিখতে হবে। শিখতে শিখতে কবরে যাব। শেখা বন্ধ করে কবরে যাওয়ার চেয়ে শিখতে শিখতে কবরে যাওয়া কি ভালো না?

হযরত হারদুঈর ঘটনা। তাঁর সাথে সম্পর্ক রাখতেন এমন এক জেনারেল শিক্ষিত লোক। হয়ত ডাক্তার হবেন। তিনি নাযেরা শিখেছেন। আগ্রহ হল, পুরা কুরআন হিফয করবেন। তার বুঝ হল, আমি যদি হিফয শেষ করতে নাও পারি, হিফয করতে করতে কবরে যাই...। ঠিক যখন তার এক পারা দুই পারা করে (সম্ভবত) আঠার পারা  হিফয হল, তখন আল্লাহ্র পক্ষ থেকে ডাক এসেছে। তিনি কবরে চলে গেছেন। তো এখন আল্লাহ্র পক্ষ থেকে কী আশা করতে পারি। শুরু করা তো আমার সাধ্যের ভেতরে আছে। শেষ করানো আল্লাহ্র কাজ। কুরআন শেখার ক্ষেত্রে এ কথা বড় অন্যায় যে, নামাযে তো কেবল আমার চার সূরা দরকার। আচ্ছা, কুরআন কি শুধু নামাযের জন্য, না যিন্দেগীর জন্য?

তৃতীয় বিষয় হল, বুযুর্গদের একটি উক্তি আছে। বড় চমৎকার। পুরা বাস্তবসম্মত কথা- رب تال للقرآن والقرآن يلعنه অনেক মানুষ আছে এমন যে, সে কুরআন তিলাওয়াত করে আর কুরআন তাকে লানত করে। অর্থাৎ সে নিজেই কুরআনের ভাষায় নিজকে লানত করে চলেছে। কুরআন তিলাওয়াত করতে করতে সে হয়ত পড়ছে  فَنَجْعَلْ لَعْنَتَ اللهِ عَلَى الْكَاذِبِينَ মিথ্যাবাদীদের উপর আল্লাহ্র লানত। ও লোক মিথ্যাবাদী। সে তিলাওয়াত করছে অথচ মিথ্যা ছাড়ছে না। সে হয়ত পড়ছে- أَلَا لَعْنَةُ اللهِ عَلَى الظَّالِمِينَ অত্যাচারীদের উপর আল্লাহর লানত অথচ সে নিজেই মানুষের উপর যুলম করে। যেখানেই তার ক্ষমতা থাকে সেখানেই সে যুলুম করে। এভাবে সে নিজেই নিজেকে কুরআনের ভাষায় লানত করে।

তিলাওয়াত শব্দটা বড় তাৎপর্যপূর্ণ। তিলাওয়াত শব্দের মধ্যে এই কথাও আছে যে, যা পড়বে সে অনুসারে চলবে। তালা-ইয়াতলু- পেছনে পেছনে চলা। পড়ব আর যা পড়ছি ওটার পেছনে পেছনে চলব। কুরআনের হেদায়েতগুলো মেনে চলব। তিনটা কথা বলা হল আল্লাহ আমাদেরকে আমল করার তাওফীক দান করুন।



দ্বিতীয় মজলিস

আমরা যদি চিন্তা করি, এই রমযানে আমাদের দেশে কত খতম হয়েছে; তারাবীতে, তাহাজ্জুদে, নফলে; মসজিদের তারাবীতে, ব্যক্তিগত তারাবীতে...। আর যদি সারা বিশ্বের কথা ধরা হয় তাহলে তো বলতে হবে, খতম অনবরত চলতে থাকে। হারামে তারাবী চলছে। আরো পশ্চিমে আরো পরে তারাবী শুরু হবে। চব্বিশ ঘণ্টা সব জায়গায় ঘুরে ঘুরে তারাবী চলতে থাকে।

আমাদেরকে যে কথাটি মনে রাখতে হবে তা হল, তিলাওয়াত কুরআনের একটি হক, একমাত্র হক নয়। তিলাওয়াত অনেক গুরুত্বপূর্ণ হক তবে কুরআনের আরো বড় বড় হক রয়েছে। কুরআনের সব হককে যদি এক কথায় বলতে চাই, তাহলে কুরআনের ভাষায়-

وَ قَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا.

আর রাসূল বলবেন, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় এ কুরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। -সূরা ফুরকান (২৫) : ৩০

মক্কার মুশরিকরা যখন দাওয়াত কবুল করেনি তখন হয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেকায়েত করেছেন- সেটা এখানে উদ্ধৃত হয়েছে, অথবা আখেরাতে শেকায়েত করবেন- সে কথা এখানে উদ্ধৃত হয়েছে। কুরআনকে ছেড়ে দেওয়ার অর্থ কী, কীভাবে হয়? যত কিছু কুরআন ছেড়ে দেওয়ার অধীনে আসে তত কিছু হিজরানে কুরআনের আওতায় আসে।

এর বিপরীত হল, কুরআনকে গ্রহণ করা। কুরআনের হক আদায় করা এবং যথাযথভাবে আদায় করা। যদি আমরা কুরআন তিলাওয়াতের হকের কথা বলি তাহলে শুধু তিলাওয়াতই আল্লাহ ফরয করেছেন- তা নয়। حَقّ تِلَاوَتَه... তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করা জরুরি। তিলাওয়াতের হক আদায় করার জন্য কমপক্ষে তিনটা বিষয় দরকার। ১. তিলাওয়াত বিশুদ্ধ হতে হবে। ২. বুঝে বুঝে তিলাওয়াত করতে হবে। ৩. তিলাওয়াত মোতাবেক আমল করতে হবে। তাহলে এটা হবে হক আদায় করে তিলাওয়াত করা।

হক আদায় করে কুরআন তিলাওয়াত করতে হবে- এ কথার উপর এ আয়াত যে দালালাত করে এটা এ আয়াতের দালালাতুন নস। الدلالة بالطريقة الأولوية। দালালাতুন নস অনেক সময় ইবারাতুন নস থেকে অধিক শক্তিশালী হয়। আবলাগ হয়। কথাটা তালিবুল ইলম ভাইদের জন্য বলে রাখলাম।

এই আমরা তিলাওয়াত শুনলাম, এটা যদি বুঝে শুনে হয়- চাই সেটা নির্ভরযোগ্য কোনো অনুবাদনির্ভর হোক- যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে, কুরআনের কত বিধান পরিত্যক্ত হয়ে আছে।

প্রথম ঈমানের বিষয়টা ধরি। যেসব করণীয় সম্পর্কে কুরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় বিষয়  ঈমান। কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান সম্পর্কে যত আয়াত আছে আমরা আমাদের সমাজে তালাশ করে দেখি- কোন্ ঈমান আল্লাহ ফরয করেছেন আর সমাজে আছে কী? কত আকীদা কুরআন ফরয করে দিয়েছে আর আমাদের সমাজের বড় অংশ সে আকীদার কাছেধারেও নেই। কুরআনের তালীমগুলোকে ব্যাপকভাবে চর্চা করা দরকার।

 هُدىً لِلنَّاسِ কুরআন তো সবার জন্যে হেদায়েত। যাদের দিলে আল্লাহ্র ভয় নেই আখেরাতের ভয় নেই, তারা এখান থেকে হেদায়েত গ্রহণ করে না। এটা তাদের দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আল্লাহ তো দিয়েছেন সবার জন্যে।  হেদায়েত গ্রহণ করে, উপকার গ্রহণ করে কেবল মুত্তাকীরা- هُدًى لِلْمُتَّقِينَ । যদিও শুধু মুত্তাকীদের জন্য দেননি। দিয়েছেন সবার জন্যে।

প্রয়োজন কুরআনে কারীমের সকল হেদায়েতের ব্যাপক চর্চা। বিশেষত ফরযে আইন শ্রেণির হেদায়েতগুলোর তো অত্যাবশ্যকভাবে ব্যাপক চর্চা দরকার। এমনিভাবে যে শ্রেণির মানুষের জন্য যে হেদায়েতগুলো বিশেষভাবে দেওয়া হয়েছে সে শ্রেণির মানুষের মাঝে ওই হেদায়েতগুলো বিশেষভাবে প্রচার-প্রসার করা দরকার।

মুসলিম বিশ্বের যত দেশ আছে সব দেশের সরকারকে, প্রশাসনের লোকদেরকে কুরআন মাজীদ কী কী কথা বলেছে? বিচারকদেরকে কী বলেছে? আইনের লোকদেরকে কী বলেছে?

যত অ্যাডভোকেট আছে সবাইকে কুরআন এক কথা বলে দিয়েছে-

وَ لَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا.

খেয়ানতকারীদের পক্ষে ওকালতী করতে যেও না। যে হকের উপর আছে তার পক্ষে তুমি সাফাই গাও। তাকে আইনি সহযোগিতা দাও। যে হকের উপর নেই, যে খেয়ানত করছে, তার পক্ষে তুমি দাঁড়াতে পারো না।

তারা কি কুরআন পড়ে না? কুরআনের তরজমা পড়ে না? হয়ত না। হয়ত এমনও লোক থাকবে, যারা কুরআন ধরেও দেখে না। কিন্তু এ সকল বিধান সকলেই জানে।

পুরো মুসলিম বিশ্বে যত আদালত আছে, কোর্ট আছে, বিচারপতি ও বিচারক আছে, সবাইকে কুরআন বলে দিয়েছে-

اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ   وَ مَنْ اَحْسَنُ مِنَ اللهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ.

যারা ওহীর ইলম থেকে বঞ্চিত তোমরা কি তাদের বিধান চাচ্ছ? অথচ তোমরা দাবি কর তোমরা মুমিন। তোমরা মুসলিম। তাদের তাহযীব তামাদ্দুন, তাদের আইন ও সংবিধান কীভাবে তোমাদের আইন হয়? এর ভিত্তিতে কীভাবে তোমরা ফায়সালা কর? তুমি যদি মুমিন হয়ে থাক তবে কুরআনের চেয়ে ভালো বিধান তোমাকে কে দিবে? এর চেয়ে বড় আইন কে দেবে? কার কাছে যাচ্ছ? তোমার রব তো আল্লাহ। তোমার খালিক মালিক আল্লাহ। আল্লাহ্র বান্দাদের উপর হুকুমত করবে, আল্লাহ্র বান্দাদের ঝগড়া মিটাবে, মামলা মোকাদ্দমার ফায়সালা করবে, বিচার করবে, সেই বিচারের নীতি তুমি কার থেকে নেবে? তোমার খালিক থেকে নাও। তোমার মালিক থেকে নাও। যিনি মাবুদ তার কাছ থেকে নাও। সবকিছু কুরআনে আছে।

وَ مَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْن.

আল্লাহ্র নাযিল করা বিধান মোতাবেক তুমি ফায়সালা করছ না, তুমি যালিম না হয়ে আর কী হবে?

তুমি মুমিন। তোমার হেদায়েতের জন্য আল্লাহ কুরআন দান করেছেন, এর মধ্যে সবকিছু আছে। একজন বিচারকের জন্যে যা কিছু দরকার, একজন সরকার প্রধানের যা কিছু দরকার সব হেদায়েত ও নির্দেশনা এবং মূলনীতি দেওয়া আছে। একজন আইনজীবীর যা দরকার হয় আছে। একজন ব্যবসায়ীর যা দরকার হয় আছে। সামাজিক রীতিনীতির জন্য যা দরকার সব আছে। একটা ভালো সমাজের জন্যে যা দরকার সব আছে। যত শ্রেণির মানুষ এবং মানব জাতির যত ধরনের সমস্যা হতে পারে সবকিছুর হেদায়েত এবং সমাধান কুরআনে আছে। আল্লাহ তো তোমাকে ইলমে ওহী দান করেছেন। কুরআন-সুন্নাহর মাধ্যমে এই উম্মতকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। তুমি কেন অন্যের দুয়ারে হাত পাতবে?!

কুরআনে কারীম সকল ক্ষমতাধর শাসকগোষ্ঠীকে সম্বোধন করে নমুনা দিয়ে দিয়েছে-

اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ وَ اَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَ نَهَوْا عَنِ الْمُنْكَرِ  وَ لِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ.

যাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজের নির্দেশ  দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে। আর সকল কাজের পরিণাম আল্লাহ্র এখতিয়ারে। -সূরা হজ¦ (২২) : ৪১

কুরআন তাদেরকে জানিয়ে দিয়েছে সেই নির্দেশও, যা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাঁকে আল্লাহ তাআলা নবুওতও দান করেছিলেন এবং বাদশাহীও দান করেছিলেন। বাদশাহী কী এবং কেন তা জানিয়েছেন আল্লাহ তাআলা তাঁকে। এবং সেই হেদায়েত কুরআনে নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের জন্য বিধান করে দিয়েছেন। ইরশাদ হয়েছে-

يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَ لَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللهِ  اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ.

হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহ্র পথ হতে বিচ্যুত করবে। যারা আল্লাহ্র পথ হতে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা বিচারদিবসকে ভুলে আছে। -সূরা ছদ (৩৮) : ২৬

কুরআন খতম তো সবাই করেছে, সব দেশের প্রশাসনের সব লোকেরা করেছে, আদালতের সব লোকেরা করেছে, পার্লামেন্টের সব লোকেরা করেছে। কুরআন কিন্তু সবাইকে সম্বোধন করে করে বলেছে, পথনির্দেশ দিয়েছে, দিয়ে যাচ্ছে। কুরআন বলেছে, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, ধোঁকা ছাড়ো। ভেজাল ছাড়ো। দুর্নীতি ছাড়ো। মাপে কম দিও না। ওয়াদা পুরা করো। প্রতিশ্রুতি ভঙ্গ করো না।...

যুবকদেরকে কেমন পাক্কা ঈমানদার হতে হবে সে বর্ণনা আল্লাহ সূরা কাহফে দিয়েছেন-

اِنَّهُمْ فِتْیَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَ زِدْنٰهُمْ هُدًی ، وَّ رَبَطْنَا عَلٰی قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ لَنْ نَّدْعُوَاۡ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًا لَّقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا.

তারা ছিল একদল যুবক, যারা নিজ প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদেরকে হেদায়েতে প্রভূত উৎকর্ষ দান করেছিলাম। আমি তাদের অন্তর সুদৃঢ় করে দিয়েছিলাম। এটা সেই সময়ের কথা যখন তারা (রাজার সামনেই) দাঁড়াল এবং বলল, আমাদের প্রতিপালক তিনিই, যিনি আকাশম-লী ও পৃথিবীর মালিক। আমরা তাঁকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে কখনোই ডাকব না। তাহলে তো আমরা চরম অবাস্তব কথাই বলব। -সূরা কাহ্ফ (১৮) : ১৩-১৪

কোন্ শ্রেণীর মানুষ আছে, যে বলবে, আমার কথা কুরআনে নেই। বাচ্চাদের কথা বলুন, মা-বাবা তাদেরকে কীভাবে লালন পালন করবে সে কথা কুরআনে আছে। মৃত্যু এসে গেছে, কবরে কীভাবে সোপর্দ করবেন, কবরে গিয়ে তার কী হালত হবে। সব এসে গেছে কুরআনে। কুরআন হল যিন্দা কিতাব। কুরআন এমন জিনিস না যে, এটা গিলাফে ভরে তাকে রেখে দিবেন। কুরআন এমন কিতাব নয় যে, শুধু তিলাওয়াত করে ক্ষান্ত থাকবেন।

তিলাওয়াত করার সময় আপনাকে কুরআন বলতে থাকবে। শুধু তিলাওয়াত করে চলে যাবেন এটা হবে না। গাফেল হয়ে কেউ কুরআন তিলাওয়াত করে চলে যাবে এটা হতে পারে না। কুরআন তাকে সজাগ করে দিবে। দিল খুলে, দিলের কান খুলে যে তিলাওয়াত করে, কুরআন তাকে গাফেল থাকতে দেয় না। আল্লাহ তাআলা এজন্যই  মুমিনের দায়িত্বে কুরআন তিলাওয়াত জরুরি করে দিয়েছেন। কুরআন তিলাওয়াত ঈমানী দায়িত্ব। এর দ্বারা মুমিনের ঈমান জাগ্রত হয়। ঈমানী তাকাযা জাগ্রত হয়। এই জিনিসটা আমরা খেয়াল করার চেষ্টা করি। যার সাধ্যে যতটুকু আছে, কুরআনের হেদায়েতগুলোকে বাস্তবায়নের চেষ্টা করি।

কুরআনকে আমরা যিন্দা কিতাব হিসাবে গ্রহণ করি। শুধু তিলাওয়াত করে খতম করব। এটা অনেক বড় সওয়াবের বিষয়। কিন্তু হক আদায় করে তিলাওয়াত শুধু খতম করা আর সওয়াব হাসিল করার নাম নয়। সবাই সবার সাধ্যের ভেতরে কুরআনের হেদায়েতগুলোকে বাস্তবায়নের  চেষ্টা করি। ...وَ عِبَادُ الرَّحْمٰنِ  এ আয়াতে আল্লাহ তার বান্দাদের গুণাবলী বলে দিয়েছেন।  قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ এখানে আল্লাহ মুমিন বান্দাদের গুণাবলি বলে দিয়েছেন। উলুল আলবাব- কারা কুরআনে বলে দেওয়া হয়েছে। মুত্তাকী কারা- বলে দেওয়া হয়েছে।

গতকাল সূরা মাআরিজে তিলাওয়াত হল, মুসল্লি কেমন হবে। মুসল্লি এমন হবে, মুসল্লির সিফাত এই হবে। মুসল্লির মধ্যে চারিত্রিক পবিত্রতা থাকতে হবে। মুসল্লিদের গুণাবলি ওখানে বর্ণনা করা হয়েছে। মুসল্লিদের সম্পদে, যা আল্লাহ্র দেয়া, তাতে বঞ্চিতদের হক থাকে। কুরআনে বর্ণিত এ সকল সিফাত খুঁজে খুঁজে নিজের মধ্যে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তাওফীক নসীব করেন।

আমর বিল মারুফ নাহি আনিল মুনকার  ও জিহাদের কত আয়াত কুরআন মাজীদে আছে। এসব আজ অবহেলিত। ইসলামী খেলাফত নেই। এ কথা আমরা বলি। এখন সরকারও বলে- দেশে ইসলামী খেলাফত নেই। ইসলামী হুকুমত নেই। ইসলামী হুকুমত না থাকার কারণে খেলাফত বিষয়ক যত ইসলামী বিধান আছে সব মাফ!! নাউযু বিল্লাহ!

ইসলামী হুকুমত কীভাবে হবে? ইসলামী হুকুমত কি আসমান থেকে নাযিল হয়, যেমন ঈসা আ.-এর উম্মতের জন্যে আসমান থেকে তৈরি খাবার এসেছে? যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সে যদি তার হুকুমতকে ইসলামী তরীকায় পরিচালনা করে তাহলে ইসলামী হুকুমত আসে। সে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের চূড়ান্ত বিভাগ খুলবে। সে জিহাদের বিধান বাস্তবায়ন করবে। হুদূদ (ইসলামী দ-বিধি) বাস্তবায়ন করবে। তার অফিস আদালত সবকিছু কুরআন-সুন্নাহ মোতাবেক হবে। তাহলে ইসলামী হুকুমত অস্তিত্ব লাভ করবে। মুসলিম দেশের সরকার যদি বলে, আমাদের দেশে ইসলামী হুকুমত নেই। এজন্য এ সকল বিধান প্রযোজ্য না- এর চেয়ে হাস্যকর কথা আর কী আছে!

সকল মুসলিম দেশের প্রশাসনকে ডেকে ডেকে কুরআন বলে, তোমরা আমর বিল মারুফের কাজ কর। নাহি আনিল মুনকারের কাজ কর। ইবাদত নিজে কর। ইবাদতের পরিবেশ কায়েম কর। সালাত কায়েম কর। যাকাত আদায়ের ব্যবস্থা কর। নিজে যাকাত দাও।  তোমার অধীনস্থরা যাকাত দিচ্ছে কি না সেটা তদারকি কর। শরীয়ত যে সকল হদ নির্ধারণ করে দিয়েছে সে হদগুলো কায়েম কর। চুরির কী শাস্তি? ফাহেশার কী শাস্তি? মদ্যপানের কী শাস্তি? কোন্টার কী শাস্তি সেটা বাস্তবায়ন কর। নিজের থেকে পণ্ডিতি করো না। শরীয়ত যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা বাস্তবায়ন কর। সেটা বাস্তবায়ন করবে, সুফল পাবে। নিজের থেকে পণ্ডিতি করলে একে তো শরীয়তের বিধান লংঘন হবে, শরীয়তের বিপরীতে আরেক আইন দাঁড় করানোর মত কুফরী কাজ হবে, অপর দিকে ফায়দা কিচ্ছু হবে না। ক্ষতি আর ক্ষতি হবে।

মাদরাসার মধ্যে কুরআনের পরিবেশ, ঘরের মধ্যে কুরআনের পরিবেশ- এটা যে আল্লাহ্র কত বড় নিআমত- এটা বুঝতে পারে সে, যার পুরো ঘর এক দিকে আর সে কুরআন  শিখেছে, কুরআনী যিন্দেগী, ঈমানী যিন্দেগী বোঝা শুরু করেছে এবং সেটা একটু বাস্তবায়ন করতে চায়। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পারে না। তখন বোঝা যায় পরিবেশটা কুরআনী হওয়া, পুরো পরিবারটা কুরআনী হওয়া কত বড় নিআমত।

একটা ঘরে পর্দার পরিবেশ নেই। হঠাৎ একজন পর্দার বিধান জেনেছেন। আল্লাহ তার ঈমানী শক্তি জাগ্রত করে দিয়েছেন। মনে করুন, তিনি তার মায়ের কাছে বসা। এমন সময় তার কাছে আসতে চায় তার ভাবি বা এমনও হতে পারে, আপনার ভাবি ওখানে আর আপনি কোনো দরকারে ওখানে যেতে চান। তখন তাকে সরে যেতে হবে বা আপনাকে অপেক্ষা করতে হবে। এটা অনেক বড় একটা বাধা। কিন্তু যদি আপনিও পর্দার বিধান মানেন সেও পর্দার বিধান মানে তাহলে বিষয়টা সহজ। আপনার ভেতর যদি পর্দার বিধানের গুরুত্ব থাকে, আপনি যদি দ্বীন-ঈমান শিখে থাকেন তাহলে এই বাধার উপর আপনি খুশিই হবেন।

আমি আমার ভাতিজাদের ঘটনা শুনিয়েছি। যখন রিয়াদ থেকে এসেছি, তারা একেবারে ছোট। আমি ঘরে ঢুকেছি। গ্রাম দেশে একটা ঘরের দুইটা পাশ থাকে। একটাকে বলে আতীনা। সামনের অংশ আর ভেতরের অংশ। আমি সামনের অংশ থেকে ভেতরের অংশে গিয়েছি। এখন বের হব। বাইরে উঠান। উঠান আবার দুই ধরনের, ভেতরের উঠান, বাইরের উঠান। আমি ভেতরের উঠানে যাব, আম্মার সাথে দেখা করার জন্য। যাওয়ার আগে আমি আওয়াজ দিব। কিন্তু আমি আওয়াজ দেওয়ার আগেই ভাতিজারা আমার ভাব দেখে বুঝতে পেরেছে আমি ওইদিকে যাব। তখন দুজনই দুই হাত বাড়িয়ে দিয়ে আমাকে নিষেধ করছে, এদিকে আসবেন না, আসবেন না; আম্মা ওখানে আছেন। কে তাদেরকে এটা শিখিয়েছে? এটা শিখিয়েছে তাদের পরিবেশ।

আমাকে বাধা দিয়েছে এতে আমি খুশি। আমাকে যদি এক ঘণ্টা বা দুই ঘণ্টাও দেরি করতে হয়, তাও আমি খুশি। কিন্তু যদি কারো কাছে এই বিধানের গুরুত্ব না থাকে তাহলে  সে এক-দুই ঘণ্টা  তো দূরের কথা বাধা দেওয়ার উপরেই নারাজ হয়ে যাবে। মাদরাসার তালিবুল ইলম যারা, তাদের পুরা পরিবারটাই যদি এমন মাদরাসী হয় তাহলে এক অবস্থা। আর যদি এমন হয়, পরিবারের মধ্যে সে একজনই মাদরাসায় পড়ছে তাহলে দেখুন কী দুর্দশা! ভাবীরা নারাজ। কারণ, তার সামনে এসে পড়লে সে অন্যদিকে তাকিয়ে থাকে। সে হয়ত মায়ের কাছে বসা। হঠাৎ ভাবী না জানিয়ে সামনে এসে পড়লেন। তখন সে অন্যদিকে তাকিয়ে থাকল এবং উঠে চলে গেল। এতে উনারা নারায। কারণ, পর্দার বিধানের গুরুত্ব এখনো তাদের অন্তরে বসেনি।

এখন তো অনেকে পর্দার বিধানকেই ভাগ করে ফেলেছে। খাস পর্দা আর আম পর্দা। শরীয়তে দুই ধরনের পর্দা নাই। শরীয়তে আছে পর্দার বিধান। কেউ পুরা মানে আর কেউ কিছুটা মানে। ঘরে পর্দা আছে, খাস পর্দা নাই- এর মানে হল, পর্দা নেই। এজন্য খালা শাশুড়ি, মামী শাশুড়ি কত ধরনের শাশুড়ি যে আছে। এই সব শাশুড়িরা পর্দার বিধানের আওতায়। এসব শাশুড়ির সাথে পর্দা করতে হবে। আসল শাশুড়ি তো হলেন আপনার স্ত্রীর মা। হাঁ, আপনি অন্যদের খোঁজ-খবর নেন ভায়া হয়ে। আপনার স্ত্রীর মাধ্যমে। সরাসরি তাদের সাথে কথাও বলতে যাবেন না। দেখা দেওয়া তো দূরের কথা। এ সমস্ত কথা কে মানে? এগুলো তিক্ত কথা। কঠিন কথা। এগুলোর পরিবেশ তৈরি করতে হবে। এমন পবিত্র পরিবেশই কুরআনী পরিবেশ।

ঘরকে কবরস্তান বানাবেন না। কবরস্তানে কেউ কুরআন পড়ে না। ঘরকে কুরআনের আলোয় আলোকিত করুন। রেডিও ছেড়ে, মোবাইল ছেড়ে কুরআন তিলাওয়াত দিয়ে দিন শুরু করেছেন। সূরা ইয়াসীনের তিলাওয়াত  শোনার মধ্য দিয়ে দিন শুরু করেছেন। ভালো কথা, কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। সূরা ইয়াসীনের অর্থের প্রতি খেয়াল করুন। সূরা ইয়াসীনকে বলা হয়েছে কলবুল কুরআন। এ সূরায় পুরো কুরআনের হেদায়েতের সারসংক্ষেপ চলে এসেছে। অর্থ বুঝে বুঝে সূরা ইয়াসীন শুনুন এবং সে মোতাবেক আপনার দিনটা পরিচালিত করুন। আপনার ঘরটা, দোকানটা পরিচালিত করুন। তাহলে সূরা ইয়াসীন শোনা সার্থক। এক ধাপ আরো অগ্রসর হোন, সূরা ইয়াসীনের তিলাওয়াত শিখুন; নিজে তিলাওয়াত করুন। আরও সূরা শিখুন। পূর্ণ কুরআনের সহীহ তিলাওয়াত শিখুন, তিলাওয়াত করুন এবং কুরআনের ইলম ও আমল গ্রহণ করুন।  আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক নসীব করুন- আমীন।

বর্তমান সময়ে মুসলিম উম্মাহর দুর্দশা,

বর্তমান সময়ে মুসলিম উম্মাহর দুর্দশা নিয়ে শায়খ ফাউজান হাফি: গুরুত্বপূর্ণ ফতোয়া
------------------------------------------------------------
প্রশ্নকর্তাঃ ইয়া শায়খ! আল্লাহ আপনাকে হেফাজত করুন। বর্তমান সময়ে ফিতনা (পরীক্ষা, আল্লাহর আযাব-গজব কিংবা দুঃখ-দুর্দশা) যা সারা পৃথিবীব্যাপী মুসলিমদেরকে স্পর্শ করেছে, সে ব্যপারে আপনার কি উপদেশ রয়েছে? এ ব্যপারে একজন ‘তালিবুল ইলম’ (দ্বীন শিক্ষার্থীর) কি ভূমিকা কেমন হওয়া উচিৎ?

উত্তরঃ মুসলিমদের উপর আপতিত এই ধরণের বিপর্যয়কর ফিতনাহ আরো বেশি করে আসবে, এইগুলো বন্ধ হবেনা, বরং তা আরো বেশি করে আসবে, যদিনা মুসলিমরা তাদের দ্বীনে ফিরে, যদি না মুসলিমরা সঠিকভাবে দ্বীনের অনুসরণ করে। মুসলিমরা যদি দ্বীনে ফিরে না আসে, তাহলে (এ ধরণের বিপর্যয়কর) ঘটনাগুলো আরো বেড়ে যাবে এবং ইসলামের শত্রুদেরকে আল্লাহ মুসলিমদের উপর ক্ষমতাসীন করে দেবেন।
হে মুসলিম ভাইয়েরা! একটু চিন্তা করে দেখুন –
যখন উহুদ যুদ্ধের সময় কিছু সংখ্যক সাহাবী ভুল করেছিলেন, অল্প কয়েকজন সাহাবীর একটি মাত্র ভুল! রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম (৫০ জন তীরন্দাজ মুজাহিদকে) উহুদ পাহাড়ের উপরে থাকতে আদেশ করেছিলেন, যাতে করে কাফের বাহিনী পেছন দিক থেকে মুসলিমদের উপর আক্রমন করতে না পারে, সেইজন্যে তারা পেছন দিক থেকে মুসলিমদেরকে ‘গার্ড’ দেবে। যখন (উহুদ) যুদ্ধ শুরু হলো, তখন প্রাথমিকভাবে মুসলিমরা বিজয়ী হলো, সুতরাং তারা ‘গনীমত’ (যুদ্ধে লব্দ কাফিরদের সম্পদ) সংগ্রহ করতে শুরু করলো। রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম তীরন্দাজ বাহিনীকে আদেশ করে বলেছিলেন, “সাবধান! যুদ্ধে আমাদের জয় কিংবা পরাজয় যাই হোকনা কেনো, তোমরা কিছুতেই পাহাড় ছেড়ে নামবেনা। এমনকি আমরা যদি আহত হই, তবুও আমাদেরকে সাহায্য করার জন্যে তোমরা পাহাড় থেকে নামবেনা।”
কিন্তু পাহাড়ের উপর নিযুক্ত তীরন্দাজ মুসলিম বাহিনী যখন দেখলো যে, মুসলিমরা গনীমতের সম্পদ সংগ্রহ করছে, তারা মনে করলো যুদ্ধ শেষ হয়ে গেছে। তাই তাদের মধ্য থেকে কেউ কেউ বললো, “চলো আমরা নিচে নেমে যাই এবং আমাদের ভাইদেরকে গনীমত সংগ্রহ করতে সাহায্য করি।”
তাদের দলের অধিনায়ক (আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনু নুমান আনসারী রাদিয়াল্লাহু আ’নহু) বললেন, “আমরা যুদ্ধে জিতি কিংবা হারি, নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম কি আমাদেরকে পাহাড় ছেড়ে যেতে নিষেধ করেন নি?”
কিন্তু তারা তাদের অধিনায়কের কথা শুনলোনা, বরং তারা পাহাড় থেকে নিচে নেমে গেলো। শুধুমাত্র তাদের দলের অধিনায়ক এবং অল্প কয়েকজন (নয়জন) সাহাবী পাহাড়ের উপরে গার্ড দেওয়ার জন্যে থাকলেন, শেষে তাঁরা কাফিরদের সাথে যুদ্ধ করে শহীন হন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন।
মুশরিকরা এই সুযোগ গ্রহণ করলো এবং পাহাড়ের উপরে উঠে পেছন দিক থেকে মুসলিমদের দিকে অগ্রসর হতে শুরু করলো। মুসলিমরা এটা বুঝতে পারেনি, কারণ তারা মনে করছিলো তাদের পেছন দিকে গার্ড রয়েছে। যার ফলে কোন কিছু বুঝে উঠার আগেই কাফিররা সামনে ও পেছনে, দুই দিক থেকেই মুসলিমদেরকে ঘিরে ফেললো।
যুদ্ধ আবার শুরু হলো এবং একটি মাত্র ভুলের কারণে অল্প সময়ের মাঝে মুসলিম বাহিনীর কিছু মানুষ নিহত হলো এবং কিছু আহত হলো। নিহত সাহাবীদের মাঝে ছিলেন নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর অত্যন্ত প্রিয় চাচা, হামযা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আ’নহু। তাঁর মৃত্যুর কারণে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম যেইভাবে কেঁদেছিলেন, অন্য কারো মৃত্যুর জন্যে এইভাবে কখনো কান্না করেন নি। প্রসিদ্ধ সাহাবী হানযালা রাদিয়াল্লাহু আ’নহু এই যুদ্ধে শহীদ হয়েছিলেন, যার গোসল করিয়েছিলেন আল্লাহর ফেরেশতারা।
প্রকৃতপক্ষে এই যুদ্ধে আহত ও নিহতদের দৃশ্য ছিলো অত্যন্ত বেদনাদায়ক। এমনকি স্বয়ং নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-ও এই যুদ্ধে আহত হয়েছিলেন। কারণ যখন আল্লাহর আযাব আসে, তখন সালেহ (নেককার) ও ফাসেক্ব (পাপী), সকলকেই তা স্পর্শ করে। আল্লাহ তাআ’লা এই ব্যপারে সতর্ক করে বলেন,
“আর তোমরা সেই ‘ফিতনাহকে’ ভয় করো, যা তোমাদের মধ্যে যারা জালেম, শুধুমাত্র তাদেরকেই স্পর্শ করবে না (বরং নেককার কিংবা পাপী, সকলকে তা স্পর্শ করবে)। আর জেনে রেখ যে, আল্লাহর আযাব অত্যন্ত কঠোর।” [সুরা আনফালঃ আয়াত ২৫]
উহুদের যুদ্ধে তীরন্দাজ বাহিনী কর্তৃক নবীর আদেশ অমান্য করার ফলে আল্লাহর আযাব এমনকি আল্লাহর নবীকেও স্পর্শ করেছিলো। কয়েকজন সাহাবীর শাহাদাত হওয়া, কয়েকজনের আহত হওয়ার পাশাপাশি অরক্ষিত অবস্থায় কাফেরদের সম্মিলিত আক্রমনের ফলে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর জীবন হানির মতো অবস্থা সৃষ্টি হয়েছিলো। তাঁকে হত্যার জন্যে কাফেররা তলোয়ার দিয়ে তাঁর মাথায় আঘাত করে, যার ফলে তাঁর মাথার হেলমেট চূর্ণ হয়ে গিয়েছিলো। কাফেরদের আক্রমনের ফলে তাঁর সামনের একটি দাঁতও ভেঙ্গে গিয়েছিলো। তিনি গালে আঘাতপ্রাপ্ত হন, যার ফলে অনেক রক্তপাত হয়। এ সবই শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর একটিমাত্র আদেশের বিরোধীতা করার কারণে হয়েছিলো।
এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআ’লা বলেছিলেন,
“আর আল্লাহ সেই ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তাঁরই নির্দেশে শত্রুদেরকে হত্যা করছিলে। (যতক্ষণ পর্যন্ত না) তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিলে ও কর্তব্য স্থির করার ব্যাপারে তর্কে লিপ্ত হয়েছিলে। আর যা তোমরা ভালোবাসো, তা দেখার পর (তোমাদের কেউ কেউ) কৃতঘ্নতা প্রদর্শন করেছিলো। তখন তোমাদের কেউ দুনিয়া কামনা করছিলো, আর কেউ কামনা করছিলো আখেরাত। অতঃপর, তোমাদেরকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে (অর্থাৎ তোমরা পরাজিত হলে), যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। প্রকৃতপক্ষে, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহর মুমিনদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল।” [সুরা আলে-ইমরানঃ ১৫২]
যাই হোক, আল্লাহ তাদেরকে এই বলে নিশ্চয়তা দিয়েছিলেন, “তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন” – সুতরাং, ভবিষ্যতে তিনি তাদেরকে শাস্তি দেবেন না।
উহুদের যুদ্ধের উদাহরণ দ্বারা এটা স্পষ্টভাবে প্রমানিত হয় যে, এমনকি মানুষের মাঝে যারা শ্রেষ্ঠ, তারাও যদি কোন ভুল করে, তাহলে তাদের উপরেও আল্লাহর আযাব আসতে পারে। তাহলে এখন কি অবস্থা হতে পারে, যখন অনেক মুসলিম শুধুমাত্র নিজেদের ‘ইসলাম’ দাবী করে, কিন্তু তারা দ্বীনের অনুসরণ করেনা।
অনেক মুসলিম ইসলামের বিধি-বিধান মেনে চলেনা, ইসলামী আইন দ্বারা বিচার-ফয়সালা করেনা, সঠিক ইসলামী আক্বীদাহর প্রতি বিশ্বাস রাখেনা, ‘হুদুদ’ বা ইসলামিক দন্ডবিধির বাস্তবায়ন করেনা, তারা সৎ কাজে আদেশ করেনা ও অসৎ কাজে বাঁধা দেয়না।
একারণে মুসলিমদের উপর বৃষ্টির মতো একের পর এক ফিতনাহ বর্ষিত হচ্ছে দেখে আমরা আশ্চর্য হইনা। এই ফিতনাহ থেকে মুক্তির কোন পথ নেই, একমাত্র আল্লাহর কিতাব (ক্বুরানুল কারীম) ও রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহর দিকে ফিরে আস ছাড়া।
মূল উৎসঃ শায়খ সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহ এর একটি প্রশ্নের উত্তর থেকে নেওয়া। পাশাপাশি আল্লামাহ শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহর রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর ‘সীরাহ’ বা জীবনীর উপরে লিখিত অনন্য গ্রন্থ “আর-রাহীখুল মাক্বতুম” থেকে কিছু প্রয়োজনীয় তথ্য সংযোজন করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় একই কথা ইমাম মুহাম্মদ ইবনে উসায়মিন রাহিমাহুল্লাহ বলেছিলেন, “ওহুদ যুদ্ধে মাত্র অল্প কয়জন সাহাবী রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর ‘একটি মাত্র আদেশ’ অমান্য করার কারণে গোটা মুসলিম বাহিনীর নিশ্চিত জয় হাতছাড়া হয়ে তাদের উপর বড় বিপর্যয় নেমে এসেছিলো । সেখানে বর্তমানে আমরা কি করে আমাদের শত্রুদের বিরুদ্ধে জয়ী হওয়ার আশা করতে পারি, যেখানে আমাদের মাঝে বেশিরভাগ লোকই হচ্ছে পাপী, আর আমাদের পাপের সংখ্যা হচ্ছে অগণিত?”
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন,
“আমরা তো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম এর নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সুতরাং, আল্লাহ আমাদেরকে যা দ্বারা সম্মানিত করেছেন, আমরা যদি সেই ইসলাম থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি, তাহলে আল্লাহ পুনরায় আমাদেরকে অপমানিত করবেন।”
এ থেকে মুক্তির পথ সম্পর্কে ইমাম মালেক রাহিমাহুল্লাহ (মৃত্যুঃ ১৭৯ হিজরী) বলেছিলেন, “এই উম্মতের শেষ লোকদেরকে কেবলমাত্র ঐ জিনিসই সংশোধন করতে পারে, যা তাদের পূর্ববর্তীদেরকে (অর্থাৎ সাহাবাদেরকে) সংশোধন করেছিলো।”
শায়খ মুহাম্মদ ইবনে উসায়মিন রাহিমাহুল্লাহ বলেন,
“সাহাবাদেরকে যেই জিনিস সংশোধন করেছিলো তা হচ্ছে,
আল্লাহ তাআ’লার আনুগত্য করুন ও পাপাচার থেকে নিজেদের কে বিরত রাখুন ।

জুমার দিনের আমল সমূহ

জুমআর দিনের বিশেষ আমল
-------------------------------------------------------------------------------------------
১. জুমু‘আর দিনে ৬টি বিশেষ আমল
ক. জুমু‘আর নামাযের উদ্দেশ্যে গোসল করা।
খ. আযানের পূর্বেই মসজিদে রওনা হওয়া।
গ. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
ঘ. ঈমাম সাহেবের কাছাকাছি বসা অর্থাৎ, স্থান পেলে ১ম কাতারে নতুবা ২য় কাতারে বসা।
ঙ. উভয় খুতবা মনোযোগ সহকারে শুনা।
চ. খুতবার সময় কোন কথা বা কাজ না করা। ফায়দাঃ প্রত্যেক কদমে ১ বৎসর পর্যন্ত নফল রোযা রাখার ও ১ বৎসর নফল নামায পড়ার সাওয়াব পাওয়া যাবে। (তিরমিযী হাদীস নং:৪৯২)

জুমু‘আর দিনের অন্যান্য আমল
----------------------------------------------------
২. সূরা কাহাফ পড়া। (কমপক্ষে ১০ আয়াত) (মুসলিম হাদীস নং ৮০৯; তাফসীরে ইবনে কাসীর-৩/৭৯) ফায়দাঃ দাজ্জালের ফিতনা হতে রক্ষা পাওয়া যায়।
৩. সালাতুত তাসবীহ নামায পড়া। রাকা‘আতঃ এক সাথে ৪ রাকা‘আত অথবা, ২,২ রাকা‘আত করে পড়া।(আবু দাঊদ হাদীস নং ১২৯৭) ফায়দাঃ সকল প্রকার গুনাহ থেকে মাফ পাওয়া যায়।
৪. উত্তম পোশাক ও খুশবু লাগিয়ে নামাযে আসা। (বুখারী হাদীস নং ৮৮৩, ৮৮৬) * খুশবু ব্যবহারে নিম্নোক্ত নিয়্যত করবে । * এটা হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। * আমাদের শরীরের ঘামের গন্ধ হতে যাতে অন্যদের কষ্ট না হয়। * মুসলমান ভাইদের অন্তর খুশি করা। * হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন –“যারা গরীব, খুশবু কেনার টাকা নেই, তাদের জন্য গোসল হচ্ছে খুশবু।”
৫. দুই খুতবার মাঝে যখন ঈমাম সাহেব বসে তখন অন্তরে দু‘আ করা, মুখে নয়। (তিরমিযী হাদীস নং ৫২৮) ফায়দাঃ এ সময় দু‘আ কবুল হওয়ার ওয়াদা রয়েছে।
৬. আছরের পর ৮০ বার এই দুরুদ শরীফ পড়া-

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِنِ النَّبِيِِّ الأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسلِّم تَسْلِيمًا
(আদদুররু মানযুদ ফিন সালাতি ওয়াস সালামি আলা সাহিবিল মাকামিল মাহমুদ-পৃষ্ঠা ১৬০)
 ফায়দাঃ
 আল্লাহপাক ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবেন। যদি গুনাহ না থাকে তবে জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করবেন এবং তার আমল নামায় ৮০ বৎসরের ইবাদতের সাওয়াব লিখে দিবেন।
৭. বেলা ডোবার আগে (মাগরিবের) ১০/১৫ মিনিট আগে মসজিদে এসে দু‘আয় মশগুল হওয়া। (আবু দাউদ-হাদীস নং ১০৪৮) ফায়দাঃ এ সময়ও দু‘আ কবুল হওয়ার ওয়াদা রয়েছে।
৮. এ দিনে অন্য দিনের তুলনায় বেশী দুরূদ পড়া। (আবু দাউদ হাদীস নং ১০৪৭)

আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। #আমীন।

# ইলম_উঠে_যাচ্ছে, #



হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, ‘আল্লাহ তা‘আলা বান্দাদের থেকে হঠাৎ করে ইলম উঠিয়ে নিবেন না; বরং ইলম উঠিয়ে নিবেন উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। একপর্যায়ে যখন একজন হক্কানী আলেমও থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে তাদের নেতা (মুফতী) হিসাবে গ্রহণ করবে। অতঃপর এই মূর্খরা ধর্মীয় বিষয়ে জিজ্ঞাসিত হলে অজ্ঞতা স্বত্বেও ফাতাওয়া দিবে। ফলে তারা নিজেরা গোমরাহ হবে এবং অন্যদেরকেও গোমরাহ করবে।’ (বুখারী শরীফ হা.নং ১০০)

হযরত আনাস রা. থেকে বর্ণিত তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম  বলেছেন, ‘কিয়ামাতের আলামত এর মধ্য থেকে কয়েকটি হলো, ইলম উঠিয়ে নেওয়া এবং মূর্খতা বৃদ্ধি পাওয়া, মদ পান করা এবং ব্যভিচার ছড়িয়ে পড়া’। (বুখারী শরীফ হা.নং ৮০)

ইলম উঠে যাওয়ার পিছনে উলামায়েকেরাম জড়িত। কেননা ইলমের হিফাজত ও ইশাআত মূলত উলামায়েকেরামের দায়িত্ব। সুতরাং তাদের দূরদর্শিতার অভাবে বা গলত সিদ্ধান্তের কারণে কিংবা ইলমের উপর কোনো হামলা এলে তা প্রতিহত না করার কারণে ইলম দুনিয়া থেকে উঠে যেতে থাকবে এবং শেষ পর্যন্ত ইলম বিদায় নিয়ে মদীনায় চলে যাবে এবং সেখান থেকে কোনো এক সময় সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হবে।

উলামায়ে কেরামের অবহেলার কারণেই মূলত দুনিয়া থেকে ইলম উঠে যাবে। তাই দ্বীনের ধারক-বাহক উলামায়েকেরামদের চিন্তা-ভাবনা করে দেখতে হবে যে, তাঁদের দ্বারা ইলম উঠে যাওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কি না? ভেবে দেখার জন্য উলামা-তুলাবাদের খেদমতে ইলম উঠে যাওয়ার কয়েকটি কারণ পেশ করা হলো। আপনারা এর সাথে একমত হলে নিজেদের থেকে এই কারণগুলি দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এবং ইলম পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য প্রাণান্ত মেহনত করবেন বলে আশা করি। তাই আসুন আমরা ইলমকে হিফাজতের জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করে দায়মুক্ত হই এবং আল্লাহর যমীনে আল্লাহর দীন ও ইলম টিকিয়ে রাখতে সাধ্যের সবটুকু ব্যয় করি। আল্লাহ আমাদের তাওফিক নসীব করুন। আমীন।

এক. ইলম উঠে যাওয়ার একটি প্রধান কারণ ছেলেদের শর্ট কোর্স-মুখী হওয়াঃ

শর্ট কোর্স শুরু করা হয়েছিল ইংরেজী শিক্ষিত লোকদের জন্য। তারা যেন ৫/৬ বছর মেহনত করে নিজে কুরআন-সুন্নাহ বুঝার মতো যোগ্যতা অর্জন করতে পারে। এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এতে আপত্তির কিছু ছিল না। কিন্তু এখন অল্প বয়সী অনেক ছেলেরাও অল্প সময়ে আলেম হওয়ার জন্য এই নেসাবে পড়া-শুনা করছে। অথচ এদের দেওবন্দী নেসাব অনুযায়ী পড়া-শুনা করতে কোনো অসুবিধা ছিল না। এইসব বাচ্চাদের শর্ট কোর্সে পড়া-শুনা করা দশ দিক দিয়ে ইলম উঠে যাওয়ার সাথে সম্পর্ক রাখে।

১. কুরআনের ব্যাখ্যায় বা তাফসীরে পারদর্শী হওয়ার জন্য পনের বিষয়ের ইলমের প্রয়োজন হয়। (আল ইতকান ২/৪৬৪ দারুল হাদীস, কায়রো) দেওবন্দী নেসাবে এসব বিষয় দীর্ঘ সময় নিয়ে পড়ানো হয়ে থাকে। যার কারণে ছাত্ররা উক্ত পনেরো বিষয়ে পারদর্শী হয়ে গড়ে উঠে।

পক্ষান্তরে শর্ট কোর্সে সময় কম হওয়ায় উক্ত পনেরো বিষয়ের সবগুলি বিষয় পড়ানো সম্ভব হয় না এবং অনেক জরুরী বিষয় বাদ পড়ে যায়। যার ফলে তাফসীরের বড় বড় কিতাব থেকে ফায়দা হাসিল করার যোগ্যতা তাদের মধ্যে তৈরি হয় না আর তারা পরিপূর্ণভাবে কুরআন বুঝার যোগ্যতা থেকে মাহরূম থেকে যাচ্ছে, অথচ কুরআন-সুন্নাহ বুঝতে পারাই ইলমের মূল লক্ষ্য-উদ্দেশ্য।

২. ইলমে নাহবের প্রসিদ্ধ কিতাব শরহে জামী, ইলমে ফিকাহ এর প্রসিদ্ধ কিতাব কানযুদ্দাকায়েক এবং মানতেকের প্রয়োজনীয় কিতাব শর্ট কোর্সে না থাকায় সেখানের ছাত্রদের মধ্যে কঠিন মাসআলা-মাসায়েল বুঝার যোগ্যতা সৃষ্টি হচ্ছে না। যার কারণে তারা ইমাম বুখারী রহ. এর ইস্থিম্বাতী মাসায়েল অর্থাৎ তারজামাতুল বাব সঠিকভাবে বুঝতে পারছে না এবং কঠিন কঠিন ফাতাওয়ার কিতাব বুঝা থেকেও মাহরূম হচ্ছে।

৩. ফার্সী ভাষায় লিখিত আকাবিরদের উলূম ও মা’আরিফ, শে‘র-আশ‘আর ও বিভিন্ন ফুনূনাত শেখানো হচ্ছে না। ফলে তারা রূহানিয়্যাত থেকে বঞ্চিত হচ্ছে।

৪. নিকট অতীতের দেওবন্দী আকাবিরদের অধিকাংশ উলূম ও মা’আরিফ উর্দূ ভাষায় লিখিত যা ইলমের শুধু ভান্ডার নয় সমুদ্রও বটে। শর্ট কোর্সের ছাত্রদের উর্দু ভাষায় দক্ষতা অর্জন না হওয়ার কারণে ইলমের এই বিরাট ভান্ডার থেকে ব্যাপকভাবে তারা বঞ্চিত হচ্ছে।

৫. শর্ট কোর্সের ছাত্ররা উর্দূ ভাষায় কাঁচা থাকায় উর্দূ ভাষাভাষী যে-সব আকাবির আমাদের দেশে আসেন তাদের তাকরীর তথা বয়ান তারা বুঝতে পারে না। এমনকি অনেক মি’য়ারী মাদরাসা যেখানে উর্দূতে তাকরীর হয় সেসব মাদরাসা থেকে তারা ইস্থিফাদা করতে পারছে না।

৬. দেওবন্দী নেসাবের মাদরাসার মধ্যে ছাত্রদেরকে বহুমুখী যোগ্যতা অর্জনের ব্যবস্থা করা হয়। ফলে দাওয়াত, তা‘লীম, তাযকিয়াহ এই তিন বিষয়ের যেকোনো বিষয়ে তারা খেদমত করার যোগ্যতা রাখে। পক্ষান্তরে শর্ট কোর্সের মাধ্যমে বহুমুখী যোগ্যতা অর্জন না হওয়ায় তারা দ্বীনের যথাযথ খিদমত করতে পারছে না এবং তারা সমাজের দ্বীনী চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হচ্ছে।

৭. শর্ট কোর্সের ছাত্ররা যদিও মেশকাত দাওরা দেওবন্দী নেসাবের কোনো মাদরাসায় পড়ে (অবশ্য আজকাল অনেক শর্ট কোর্স মাদরাসায় মেশকাত ও দাওরা খোলা হয়েছে) কিন্তু ফারেগ হওয়ার পর শিক্ষা হিসাবে পড়ানোর জন্য যখন তাদেরকে কোনো দেওবন্দী নেসাবের মাদরাসায় পাঠানো হয়, তখন তারা বিভিন্ন কিতাব পড়া না থাকার কারণে সার্বিক খেদমত আঞ্জাম দিতে পারে না; বরং অনেক মি’য়ারী কিতাব তাদেরকে পড়াতে দিলে বলে উঠে, আমি এই কিতাব পড়িনি ঐ কিতাব পড়িনি অতএব, এসব কিতাব আমাকে পড়াতে দিবেন না।

৮. তার অযোগ্যতার দরুন যে বড় মাদরাসা থেকে সে ফারেগ হয়েছে ঐ মাদরাসার ও মাদরাসার আসাতিজার এই বদনাম হয় যে, ঐ মাদরাসার ভালো ছাত্ররাও কিতাব পড়াতে অক্ষম। ত্রুটি করলো একজন, অথচ এর দায় গ্রহণ করতে হচ্ছে আরেক জনকে।

৯. শর্ট কোর্সের এই মাদরাসাগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের নওজোয়ানরা এর পরিণাম না বুঝে অল্প সময়ে আলেম হওয়ার জন্য ঐসব মাদরাসার দিকে ঝুঁকে পড়ছে। তাদের আছর দেওবন্দী নেসাবের মাদরাসাগুলিতে পড়ছে। যার পরিণতিতে দেওবন্দী নেসাবের মাদরাসাগুলি থেকে কঠিন কিতাবগুলি একের পর এক উঠে যাচ্ছে এবং কোথাও কাফিয়া ও শরহে জামী একবছরে পড়ানোর কারণে দু’টির কোনোটিই পড়া হচ্ছে না। শুধু নামকে ওয়াস্তে উভয় কিতাবকে নেসাবের মধ্যে দেখানো হচ্ছে। এর পরিণতি এই হবে যে, ভবিষ্যতে কোনো এক সময়ে দেওবন্দী নেসাবের অস্থিত্ব বিলুপ্ত হবে, সব মাদরাসাগুলি শর্ট কোর্সে পরিণত হবে। তারপর এই দেশ থেকে ইলম বিদায় নিবে।

১০. শর্ট কোর্সে পড়ুয়াদের মধ্যে পর্যাপ্ত ইলমের অভাবে আমল এবং আদবের কমতি ব্যাপকহারে লক্ষ্য করা যাচ্ছে। পুরোপুরি সুন্নাত তরীকার ইবাদত-বন্দেগী থেকে তারা মাহরূম হচ্ছে।

বিশেষভাবে লক্ষণীয় এই যে, এদের অধিকাংশ কিছু আরবী সাহিত্য শিখে দুনিয়া প্রেমী হয়ে উঠছে, আরবী বলতে পড়ার জোরে বিদেশ চলে যাচ্ছে। আর ইলমের গভীরতা না থাকায় বিদেশে গিয়ে বিভিন্ন মাযহাবের অনুসারী হয়ে যাচ্ছে।

দুই. বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়াকে লক্ষ্য বানানোঃ

ছাত্ররা সম্পূর্ণ কিতাব হল করার পর যদি মেধা তালিকায় স্থান পায় এবং এর কারণে তাদের মধ্যে অহংকার সৃষ্টি না হয়, তাহলে মেধা তালিকায় স্থান পাওয়াতে কোনো দোষ নেই। কিন্তু মেধা তালিকায় স্থান পাওয়ার দ্বারা মাদরাসার সুনাম হওয়া, কালেকশন বৃদ্ধি পাওয়া, এজাতীয় পার্থিব ফায়দাকে সামনে রেখে কোনো মাদরাসা কর্তৃপক্ষ যদি মেধা তালিকায় স্থান পাওয়াকেই উদ্দেশ্য বানায়, তাহলে এতে একদিক থেকে তাদের রিয়া করার গুনাহ হবে, দ্বিতীয়ত ছাত্ররা সম্পূর্ণ কিতাব না পড়ে নোট বা গাইডের আশ্রয় নিয়ে শুধু পরীক্ষায় আসার মতো স্থানগুলি পড়বে, সম্পূর্ণ কিতাব পড়বে না। ফলে তারা কিতাব বোঝার যোগ্যতা থেকে মাহরূম হবে। যার পরিণামে শিক্ষকতার জীবনে সে অকৃতকার্য হয়। ছাত্ররা তার থেকে কিতাব বুঝতে পারে না, সেও বুঝাতে পারে না। একপর্যায়ে শিক্ষকতার দায়িত্ব ছেড়ে দিয়ে সে ইমামতি বা অন্য কোনো দুনিয়াবী পেশা গ্রহণ করে। এভাবে চিরতরে ইলমের খিদমত থেকে বঞ্চিত হয়ে যায়।

তিন. সুন্নাত মুতাবেক আমলের ব্যাপারে দ্বীনী মাদরাসার ছাত্রদের নেগরানী না হওয়াঃ

এই সমস্যা বর্তমানে অনেক মাদরাসায় দৃষ্টিগোচর হচ্ছে। এটাও ইলম উঠে যাওয়ার অন্যতম কারণ। কেননা সুন্নাত মুতাবেক আমল ছাড়া ইলম টিকে থাকতে পারে না। তাই আমলের নেগরানী না হলে ছাত্রদের অন্তরে ইলম টিকবে না। বে-আমল আলেম ও তালেবে ইলম দ্বারা কুরআন সুন্নাহ এর ইলম ধরে রাখা সম্ভব নয়। কারণ হাদীসেপাকে আলেমের সংজ্ঞায় বলা হয়েছে, তারা নিজের ইলম অনুযায়ী আমল করে। (মেশকাত হা.নং ২৬৬)

সুতরাং যারা ইলম অনুযায়ী আমল করে না তাদের কিতাবী ইলম যত বেশি হোকনা কেন শরীয়ত তাদেরকে আলেম বলে স্বীকৃতি দেয় না। বিধর্মীদের কাছে আমাদের চেয়ে বেশি কিতাব ও মা‘লূমাত আছে। কিন্তু তা স্বত্বেও তারা আলেম নয়। অতএব বুঝা গেল, শুধু মা‘লূমাত আলেম হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং আলেম হওয়ার জন্য মা‘লূমাত অনুযায়ী আমল করা জরুরী। (তথ্যসূত্রঃ মাসিক আল আবরার, অক্টোবর ২০১২)

চার. ছাত্র রাজনীতিঃ

ছাত্ররা যখন রাজনীতিতে জড়িয়ে পড়ে, তখন ইলম অর্জনের জন্য ছাত্রদের মাঝে যে অধ্যবসায় ও একাগ্রতা থাকার প্রয়োজন তা আর থাকে না। ফলে তা‘লীম ও তারবিয়াত এর মধ্যে ভাটা পড়ে। যার দরুন স্বাভাবিকভাবেই ছাত্রদের ইস্থি‘দাদ দুর্বল হয়ে যায়। বর্তমানে ইলম উঠে যাওয়ার বড় একটি কারণ হলো, ছাত্রদের রাজনীতিতে যুক্ত হওয়া। প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িত ছাত্রদের ইলমী ইনহিতাত হচ্ছে, এছাড়া তারা অহংকার, যশ-খ্যাতি ও এজাতীয় আত্মিক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। যশ ও খ্যাতি অর্জনের পিছনে পড়ে অনেকে ইলমে দ্বীন থেকে মাহরূম হচ্ছে। তাই যারা ছাত্রদেরকে রাজনীতিতে জড়াচ্ছেন তারা যেন ভেবে দেখেন যে, রাজনীতিতে ছাত্রদেরকে জড়ানোর কারণে ছাত্রদের ইলমী ও আমলী ইনহিতাত হচ্ছে কিনা? যদি হয় তাহলে এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা তাদের দায়িত্ব। অন্যথায় ইলম উঠে যাওয়ার জন্য তারা দায়ী হবেন। বর্তমানে যারা ইলমী ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি ছাত্র যামানায় রাজনীতি করতেন, তাহলে বর্তমানে তারা ইলমী ময়দানে নেতৃত্ব দিতে পারতেন না। আমরা যদি আমাদের ছাত্রদেরকে রাজনীতিতে জড়াই, তাহলে এর অর্থ কি এই দাঁড়ায় না যে, আমরা আমাদের ছাত্রদেরকে যোগ্য আলেম হতে দিতে চাচ্ছি না?

হ্যাঁ, ইসলামী রাজনীতির প্রয়োজন আমি অস্বীকার করি না। ইসলামী রাজনৈতিক দলের অবশ্যই প্রয়োজন রয়েছে। কোনো আলেম রাজনীতি করতে চাইলে তার জন্য আমাদের আকাবিরদের পথ অনুসরণ করা উচিত। শাইখুল হিন্দ মাহমূদ হাসান দেওবন্দী রহ. যখন পূর্ণাঙ্গরূপে ইংরেজ খেদাও আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, তখন তিনি দারুল উলূম দেওবন্দ থেকে ইস্থিফা নিয়েছিলেন। এমনিভাবে মুফতী শফী রহ. এবং আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহ. যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন, তখন তাঁরাও দারুল উলূম দেওবন্দ থেকে ইস্থিফা নিয়ে ছিলেন। অতএব আমরাও যারা রাজনীতি করতে চাই তারা মাদরাসা থেকে ইস্থিফা নিয়ে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবো। তাহলে আমরা ছাত্রদেরকে ইলম থেকে মাহরূম করার কারণ হবো না। আর ইলম উঠে যাওয়ার জন্য দায়ী হবো না।

পাঁচ. ছাত্রদের মোবাইল ফোন ব্যবহারঃ

বর্তমানে ইলম উঠে যাওয়ার একটি প্রধান কারণ হলো, ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা। প্রত্যেক কওমী মাদরাসায়ই মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকে, কিন্তু বাস্তবে ছাত্ররা এই নিষেধাজ্ঞা মানে না। লুকিয়ে-ছাপিয়ে যেভাবেই হোক তারা মোবাইল ব্যবহার করে। অথচ মোবাইল ব্যবহারের অর্থই হলো, গুনাহের সমস্ত আসবাব নিজের হাতের মুঠোয় রাখা। হাতের মুঠোয় গুনাহের আসবাব প্রস্তুত রেখে গুনাহ থেকে বেঁচে থাকা খুবই কঠিন ব্যাপার। যারা গুনাহের সাথে জড়িত থাকে, তারা প্রকৃত ইলম কখনোই পেতে পারে না। ছাত্র ভাইয়েরা! তোমরা যদি প্রকৃত আলেম হতে চাও, দ্বীনের সৈনিক হতে চাও, তাহলে ছাত্র যামানায় মোবাইল ব্যবহার করো না। আল্লাহ তা‘আলা তাওফিক দান করুন। আমীন।

আল্লাহ তা‘আলা আমাদেরকে ও আমাদের ছাত্রদেরকে মুত্তাকী, পরহেযগার ও সুগভীর ইলমওয়ালা আলেম হওয়ার তাওফিক দান করুন এবং আমাদের দেশের সকল কওমী মাদরাসাকে সহীহ দ্বীনী তা‘লীমের মারকায হিসেবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। আমাদেরকে ইলম উঠে যাওয়ার কারণসমূহ খতিয়ে দেখে তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণের তাওফিক দান করুন। আমীন। ছুম্মা আমীন।

নারীর মর্যাদা

গ্রন্থঃ উপদেশ
অধ্যায়ঃ ২৩.


নারীর মর্যাদা - ৪

রাসূল (ছাঃ) আরো বলেন, لَعَنَ اللهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ ‘যারা চুলে জোড়া লাগায় অথবা অন্যের দ্বারা লাগিয়ে নেয়, যে নারী দেহে কিছু অংকন করে অথবা অন্যের দ্বারা করিয়ে নেয় তাদের উভয়ের প্রতি অভিশাপ করেছেন’ (বুখারী,মুসলিম, মিশকাত হা/৪৪৩০)।

উপরোক্ত হাদীছ দু’টিতে রাসূল কতিপয় কাজ করতে মহিলাদের বারণ করেছেন। আদর্শনারীর জন্য উক্ত কাজগুলি থেকে বেঁচে থাকা আবশ্যক। রাসূল (ছাঃ) বলেন,

لَعَنَ اللهُ الْمُتَشَبِّهِيْنَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ

‘আল্লাহ তা‘আলা সেই সব পুরুষের প্রতি অভিশাপ করেছেন, যারা মহিলার বেশ ধারণ করে। আর ঐসব মহিলাদের প্রতিও অভিশাপ করেন, যারা পুরুষের বেশ ধারণ করে’ (বুখারী, মিশকাত হা/৪৪২৯, বাংলা মিশকাত হা/৪২৩২)।

অত্র হাদীছ দ্বারা বুঝা যায় যে, কোন পুরুষ মহিলার পোশাক পরিধান করতে পারে না। তেমনি কোন মহিলাও পুরুষের পোশাক পরিধান করতে পারে না। তদ্রূপ যে সমস্ত পোশাকে মাহিলাদের সাথে পুরুষের সাদৃশ্য করা হয় কিংবা পুরুষদের সাথে মহিলাদের সাদৃশ্য হয়, সেসব পরিহার করতে হবে। আদর্শ নারীর জন্য ঐসব কাজ থেকে বিরত থাকা একান্ত আবশ্যক। প্রকৃতপক্ষে একজন আদর্শ মুসলিম মহিলা কখনো পুরুষের সাদৃশ্য অবলম্বন করতে পারে না।

কোন এক বৈঠকে রাসূল (ছাঃ) বলেন, ‘আমি জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম দেখলাম সেখানকার অধিকাংশই নারী। ছাহাবীগণ বলল, হে আল্লাহর রাসূল! এর কারণ কি? তিনি বললেন, তাদের কুফরীর কারণে। জিজ্ঞেস করা হ’ল, তারা কি আল্লাহর সাথে কুফরী করে? রাসূল (ছাঃ) বললেন, না, তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং অনুগ্রহের শুকরিয়া আদায় করে না। তুমি যদি সারা জীবন তাদের সাথে অনুগ্রহ কর, অতঃপর তোমার মধ্যে কোন ত্রুটি লক্ষ্য করে, তখন বলে ফেলে আমি তোমার মধ্যে কোন কল্যাণই পাইনি’ (বুখারী, মুসলিম, বাংলা মিশকাত হা/১৩৯৭)।

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ  قَالَ لَوْ كُنْتُ آمِراً أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لاَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا-

আবু হুরায়রা (রা) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যদি আমি আল্লাহ্ ছাড়া অন্য কাউকে সেজদা করার নির্দেশ দিতাম তবে স্ত্রীর প্রতি তার স্বামীকে সেজদা করার নির্দেশ দিতাম (তিরমিযী, মিশকাত হা/৩২৫৫; বাংলা মিশকাত হা/৩১১৬, হাদীছ ছহীহ)। অত্র হাদীছে স্ত্রীর উপর স্বামীর হক্ব কতটুকু তা স্পষ্ট হয়েছে।

অন্য এক বর্ণনায় রয়েছে, ‘স্বামী হচ্ছে মহিলাদের জন্য জাহান্নাম এবং জান্নাতের মাধ্যম’ (সিলসিলা ছহীহাহ হা/২৬১২, ১৯৩৪)। অত্র হাদীছগুলি দ্বারা বুঝা যায় যে, আদর্শ মহিলার জন্য তার স্বামীকে রাযী-খুশি করা, আদেশ-নিষেধ মেনে চলা, তার খিদমতে সর্বদা নিয়োজিত থাকা অত্যন্ত যরূরী।

উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, একজন মহিলাকে ভাল হতে হলে নিম্নোক্ত গুণাবলী অর্জন করতে হবে। ঈমানদার, পরহেযগার, নেককার, আল্লাহভীরু, লজ্জাস্থানের হিফাযতকারিণী, সতী-সাধবী, উত্তম চরিত্রের অধিকারিণী, অনুগত, পর্দাশীলা, দানশীলা, ছালাত আদায়কারিণী, ছিয়াম পালনকারিণী ইত্যাদি। এক কথায় যার মধ্যে রাসূল (ছাঃ)-এর আদর্শ রয়েছে সেই হচ্ছে প্রকৃত ভাল নারী। কেননা আল্লাহ বলেন,

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللهَ وَالْيَوْمِ الآخِرِ وَذَكَرَ اللهَ كَثِيْرًا.

‘প্রকৃত পক্ষে তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে এক সর্বোত্তম আদর্শ। এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে, আল্লাহ এবং পরকালের প্রতি আশাবাদী এবং খুব বেশি বেশি আললাহকে স্মরণ করে’ (আহযাব ২১)।

স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা যরূরী। স্ত্রীর ন্যায় সঙ্গতভাবে স্বামীর খিদমত করবে। রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ যথাযথভাবে সম্পাদন করবে। যদি স্ত্রী স্বামীর খিদমত না করে তাহ’লে স্বামী তার স্ত্রীকে খিদমতে বাধ্য করবে। আর এটাই হ’ল তার কর্তৃত্ব।

আল্লাহ্ তা‘আলা বলেন,

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللهُ عَزِيزٌ حَكِيمٌ

‘আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদেরও পুরুষদের উপর ন্যায় সঙ্গত অধিকার রয়েছে । আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ্ হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’ (বাক্বারাহ ২২৮)। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, স্বামী-স্ত্রী একে অপরের প্রতি অধিকার রাখে। যা পরস্পরকে আদায় করা কর্তব্য। তবে স্ত্রীর প্রতি স্বামীর শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ্ তা‘আলা অন্যত্র বলেন,

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللهَ كَانَ عَلِيّاً كَبِيرا.

‘পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। এজন্য যে, আল্লাহ্ একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এজন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সেমতে সৎস্ত্রীগণ হয় আনুগত্যশীল এবং আল্লাহ্ তা‘আলা যা হেফাযতযোগ্য করে দিয়েছেন তা হেফাযত করেন। আর যাদের মধ্যে অবাধ্যতার আশংকা রয়েছে তাদের সদুপদেশ দাও। তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান কর না। নিশ্চয়ই আল্লাহ্ সবার শ্রেষ্ঠ’ (নিসা ৩৪)।

অত্র আয়াত দু’টিতে স্বামী-স্ত্রীর পার্থক্য এবং তাদের পারস্পরিক অধিকার যথাযথভাবে উল্লেখ হয়েছে। তাদের কর্তব্য এবং সেগুলির স্তর নির্ণয় সম্পর্কে একটি শারঈ মূলনীতি হিসাবে গণ্য। নারীদের উপর যেমন পুরুষের অধিকার রয়েছে, যা প্রদান করা একান্ত যরূরী, তেমনিভাবে পুরুষদের উপরও নারীদের অধিকার রয়েছে, যা প্রদান করা যরূরী। তবে পুরুষের মর্যাদা নারীদের তুলনায় বেশি। দু’টি ন্যায়সঙ্গত ও তাৎপর্যের প্রেক্ষিতেই পুরুষদেরকে নারীদের উপর পরিচালক নিযুক্ত করা হয়েছে। প্রথমতঃ পুরুষকে তার জ্ঞানৈশ্বর্য ও পরিপূর্ণ কর্মক্ষমতার কারণে নারী জাতির উপরে মর্যাদা দেয়া হয়েছে। যা অর্জন করা নারী জাতির পক্ষে আদৌ সম্ভব নয়। দ্বিতীয়তঃ নারীর যাবতীয় প্রয়োজন পুরুষেরা নিজের উপার্জন কিংবা স্বীয় সম্পদের দ্বারা মিটিয়ে থাকে। প্রথম কারণটি আল্লাহ্ কর্তৃক নির্ধারিত ও মানুষের নিজস্ব ক্ষমতা বহির্ভূত। আর দ্বিতীয় কারণটি নিজের উপার্জিত ও ক্ষমতাভিত্তিক।

পারিবারিক জীবনে যদি স্ত্রীর পক্ষ থেকে নাফরমানী সংঘটিত হয় কিংবা এমন আশংকা দেখা দেয়, তাহ’লে প্রথম পর্যায়ে তাদের সংশোধনের জন্য নরমভাবে তাদের বুঝাবে। যদি তাতে বিরত না হয়, তবে দ্বিতীয় পর্যায়ে তাদের শয্যা পৃথক করে দিবে। যাতে এই বিচ্ছিন্নতার দরুন সে স্বামীর অসন্তুষ্টি উপলব্ধি করে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। বিচ্ছিন্নতা শুধু শয্যাতেই হবে, বাড়ি ও থাকার ঘর পৃথক করতে হবে না। কারণ তাতে তার অনুতাপ বেশি হবে। এতে সংশোধন না হ’লে প্রহারের কথা আল্লাহ্ তা’আলা উল্লেখ করেছেন তবে প্রহার কেমন হবে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা আছে তাফসীর এর কিতাব এ দেখে নিতে পারেন ।

Please help us. We are giving free teaching to the helpless child.

Please help us. We are giving free teaching to the helpless child.  I am teacher of them and giving teaching service since 5 years. You can donate for them...

Give me your donation

BANK ACCOUNT NAME :  ASHIQ ULLAH

ACC NO : 0481120030652

SWIFT CODE : ALARBDDH

BRANCH : HATHAJARI, CHITTAGONG

CITY : CHITTAGONG

COUNTRY : BANGLADESH


email
hafejashiq@gmail.com

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers